
সমুদ্র নগরী কক্সবাজারে আকিজ এগ্রো ফিড লিমিটেডের দুই দিনব্যাপী বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি কক্সবাজারের একটি হোটেলে সারাদেশ থেকে আগত প্রায় ২৫০ জন বিক্রয় প্রতিনিধির উপস্থিতিতে ‘ সুপার হিট সেলস মিট’ শীর্ষক এই সম্মেলনের উদ্বোধন করেন আকিজ রিসোর্সের চেয়ারম্যান ফারিয়া হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ জসিম উদ্দিন।
অনুষ্ঠানে ফারিয়া হোসেন বলেন, ‘এই আয়োজন আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং অনুপ্রেরণার। আপনাদের অদম্য প্রচেষ্টা, নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের ফলেই আকিজ এগ্রো ফিড অল্প সময়ের মধ্যেই একটি শক্ত অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছে।’
শেখ জসিম উদ্দিন বলেন, ‘আপনারা শুধু পণ্য বিক্রি করেননি; আপনারা খামারিদের আস্থা তৈরি করেছেন, সম্পর্ক গড়ে তুলেছেন এবং আকিজ এগ্রো ফিডকে একটি বিশ্বাসযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকিজ এগ্রো ফিড লিমিটেডের সিইও এ.টি. এম. হাবিব উল্লাহ, আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ক্লাস্টার সিএফও কাজী মোত্তাকিন হোসেন, চিফ পিপল অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন, চিফ সাপ্লাই চেইন অফিসার খন্দকার মোস্তাকিম আহমেদ ফাহিম ও ডেপুটি সিওও সোহানুর রহমান সোহান সহ আকিজ এগ্রো ফিড লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সম্মেলনে বিক্রয় প্রতিনিধিদের ব্যক্তিগত কৃতিত্বের স্বীকৃতি প্রদান করা হয়। বিগত বছরের অসামান্য অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সেরা পারফর্মারদের পুরস্কৃত করা হয়।
এই সম্মেলনের মাধ্যমে আগামী দিনের বিক্রয় কৌশল, বাজার সম্প্রসারণ ও গ্রাহকসেবার মান উন্নয়নের লক্ষ্যে দিকনির্দেশনা প্রদান করা হয়, যা আকিজ এগ্রো ফিড লিমিটেডের অগ্রযাত্রাকে আরও সুদৃঢ় করবে।



