
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পোলট্রি খাতকে আরও টেকসই, স্থিতিশীল ও বৈশ্বিক প্রতিযোগিতামূলক পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে World’s Poultry Science Association–Bangladesh Branch (WPSA-BB) আয়োজন করতে যাচ্ছে International Technical Seminar-2026। “Resilient Poultry Production for Global Competitiveness” প্রতিপাদ্যে আগামী ৩ অক্টোবর ২০২৬, শনিবার, রাজধানীর Hotel Radisson Blu Water Garden Dhaka-এ অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক এ কারিগরি সেমিনার।
সেমিনারে দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞ, বিজ্ঞানী, সরকারি নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, গবেষক, পোলট্রি পেশাজীবী এবং সংশ্লিষ্ট শিল্পের প্রতিনিধিরা অংশ নেবেন। টেকসই, সহনশীল ও বৈশ্বিকভাবে প্রতিযোগিতামূলক পোলট্রি উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে এতে আলোচনা হবে।
সেমিনারে থাকছে তিনটি গুরুত্বপূর্ণ কারিগরি অধিবেশন। এর মধ্যে প্রথম অধিবেশনে “Poultry Economics: Understanding the Production Paradox” শীর্ষক আলোচনায় পোলট্রি উৎপাদনের অর্থনৈতিক বাস্তবতা ও উৎপাদন-সংক্রান্ত বৈপরীত্য তুলে ধরা হবে। দ্বিতীয় অধিবেশনের বিষয় “Advancing Safety and Sustainability in Poultry Production”, যেখানে নিরাপদ ও টেকসই পোলট্রি উৎপাদনের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। তৃতীয় অধিবেশনে “Strengthening Compliance and Global Positioning to Unlock Poultry Export Opportunities” বিষয়ে আলোচনা হবে, যেখানে কমপ্লায়েন্স জোরদার এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোলট্রি খাতের অবস্থান শক্তিশালী করার বিষয়টি গুরুত্ব পাবে।
কারিগরি উপস্থাপনার পর বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে General Discussion ও Q&A Session অনুষ্ঠিত হবে। ফলে পোলট্রি খাতের চলমান সমস্যা, প্রযুক্তিগত চ্যালেঞ্জ, নীতিগত বিষয় এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সম্ভাবনা নিয়ে সরাসরি মতবিনিময়ের সুযোগ থাকবে।
সেমিনারে অংশগ্রহণের জন্য WPSA-BB সদস্য ও নন-মেম্বার-উভয়ের জন্যই নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে। পোলট্রি পেশাজীবী, গবেষক ও বিজ্ঞানী, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা ও নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, নীতিনির্ধারক এবং পোলট্রি ও সংশ্লিষ্ট শিল্পের প্রতিনিধিরা এতে অংশ নিতে পারবেন। বাংলাদেশ ও বিদেশের অন্যান্য সংশ্লিষ্ট অংশীজনদেরও অংশগ্রহণে উৎসাহিত করা হয়েছে।
নিবন্ধন ফি স্থানীয় WPSA-BB সদস্যদের জন্য ২,০৪০ টাকা এবং নন-মেম্বারদের জন্য ৩,০৬০ টাকা। আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের জন্য নিবন্ধন ফি ৬,০০০ টাকা (৫০ মার্কিন ডলার)। WPSA-BB সদস্যদের নিবন্ধনের আগে তাদের সদস্যপদ ও Local Membership ID যাচাই করতে বলা হয়েছে।
WPSA-BB জানিয়েছে, আন্তর্জাতিক অংশগ্রহণকারীরা আগাম অনলাইন নিবন্ধন সম্পন্ন করে নিবন্ধন নিশ্চিতকরণ ই-মেইলের কপি প্রদর্শনের মাধ্যমে সেমিনার ভেন্যুতে ফি পরিশোধ করতে পারবেন। সেমিনারে অংশগ্রহণের জন্য নিবন্ধন বাধ্যতামূলক। নিবন্ধনের সময় সঠিক তথ্য প্রদান এবং পেমেন্ট লিংক পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অনুমোদিত অংশগ্রহণকারীদের পেমেন্ট সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
অনলাইন নিবন্ধন ২২ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলবে। নিবন্ধনের জন্য WPSA-BB-এর অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল ব্যবহার করতে হবে।
WPSA-BB-এর সভাপতি শামসুল আরেফীন খালেদ এবং সাধারণ সম্পাদক মো. ফায়জুর রহমান সংশ্লিষ্ট সদস্য, পেশাজীবী, গবেষক, শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও অন্যান্য অংশীজনকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।
নিবন্ধন ও বিস্তারিত তথ্য: WPSA-BB-এর ওয়েবসাইট www.wpsa-bb.com এবং ই-মেইল info@wpsa-bb.com।



