
যশোর সংবাদদাতা: নিরাপদ ও লাভজনক পশুপালনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার লক্ষ্যে যশোরে অনুষ্ঠিত হয়ে গেল ‘আধুনিক খামার ব্যবস্থাপনা’ বিষয়ক এক বিশেষ সেমিনার। দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আমান গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আমান ফিড পিএলসি-এর আয়োজনে এই সেমিনারের আয়োজন করা হয়। স্থানীয় পরিবেশক মেসার্স সরদার এন্টারপ্রাইজ-এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
সেমিনারে আধুনিক পদ্ধতিতে গবাদি পশু ও হাঁস-মুরগি পালন, রোগবালাই প্রতিরোধ এবং খামারের সঠিক রক্ষণাবেক্ষণ বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। এতে বসুন্দিয়া উপজেলার প্রায় ১৭৫ জন উদ্যোমী ও পেশাদার খামারি অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মতিয়ার রহমান। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান ফিড পিএলসি-এর জোনাল হেড ও ডিজিএম ডা. চিন্ময় মৈত্র।

প্রধান অতিথি ডা. চিন্ময় মৈত্র খামারিদের উদ্দেশ্যে বলেন, “সঠিক খামার ব্যবস্থাপনাই খামারের উৎপাদনশীলতা এবং লাভ নিশ্চিত করার মূল চাবিকাঠি। আমান ফিড সবসময় খামারিদের পাশে থেকে মানসম্মত খাদ্য সরবরাহের পাশাপাশি প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
সেমিনারের মূল প্রবন্ধ ও টেকনিক্যাল সেশনে বিস্তারিত আলোচনা করেন কোম্পানির এজিএম ও টেকনিক্যাল হেড ডা. মোনায়েম হোসেন। তিনি বৈজ্ঞানিক পদ্ধতিতে খামার পরিচালনা এবং আমান ফিডের সুষম খাদ্যের গুণগত মান ও সঠিক ব্যবহার বিধি নিয়ে খামারিদের বাস্তবমুখী ধারণা দেন। তিনি উল্লেখ করেন, আধুনিক প্রযুক্তির সমন্বয়ে প্রস্তুতকৃত আমান ফিড পশুপাখির পুষ্টির চাহিদা শতভাগ পূরণ করে দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে।
খামারিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সেমিনারের শেষ অংশে ছিল একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব। সেখানে উপস্থিত খামারিরা তাদের দৈনন্দিন খামার পরিচালনার বিভিন্ন সমস্যা ও রোগবালাই নিয়ে বিশেষজ্ঞদের সাথে কথা বলেন। ডা. মোনায়েম হোসেন খামারিদের বিভিন্ন প্রশ্নের সরাসরি সমাধান ও পরামর্শ প্রদান করেন। উন্নত মানের খাদ্য ব্যবহারের পাশাপাশি আধুনিক খামার ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারলে এই অঞ্চলের খামারিরা আরও বেশি লাভবান হবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে মেসার্স সরদার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীসহ আমান ফিডের মাঠ পর্যায়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেমিনার শেষে উপস্থিত খামারিদের মাঝে ধন্যবাদ জ্ঞাপন ও শুভেচ্ছা উপহার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



