
নাটোর সংবাদদাতা: দেশের অন্যতম শীর্ষস্থানীয় পশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আমান ফিড পিএলসি আয়োজিত ‘খামারির গল্প’ প্রতিযোগিতার ন্যাশনাল চ্যাম্পিয়ন নাটোরের সফল খামারি মো. রেজাউল করিমের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা সার্টিফিকেট ও পুরস্কার সামগ্রী তুলে দেওয়া হয়েছে। সম্প্রতি নাটোরে এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার হস্তান্তর সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমান ফিড পিএলসি নর্থ বেঙ্গল এর জোনাল হেড ডিজিএম ডা. জাহিদুজ্জামান সিদ্দিকী, হেড অব ব্র্যান্ডিং মো. আমির হোসেন, ম্যানেজার ডা. মো. শাহরিয়ার মাহবুব, ডেপুটি ম্যানেজার মো. সাইফুল ইসলাম, এসিস্ট্যান্ট ম্যানেজার মো. নজরুল ইসলাম, সিনিয়র অফিসার মো. শরিফুল ইসলাম।

রেজাউল করিম তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “আমান ফিড খামারিদের কাজের স্বীকৃতি দিয়ে যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে।” তিনি এবং ডা. জাহিদুজ্জামান সিদ্দিকী উভয়ই এ ধরনের সময়োপযোগী ও উৎসাহব্যঞ্জক প্রোগ্রাম আয়োজন করার জন্য আমান ফিড-এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।
এই আয়োজনের মাধ্যমে আমান ফিড আবারও প্রমাণ করল যে, মাঠ পর্যায়ের খামারিদের মূল্যায়ন করা এবং তাদের সাফল্যকে জাতীয় পর্যায়ে তুলে ধরা একটি সমৃদ্ধ কৃষি অর্থনীতি গড়ে তোলার জন্য অপরিহার্য।



