
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল নিবন্ধিত ভেটেরিনারি প্র্যাকটিশনারদের স্বাক্ষর হালনাগাদ করার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। কাউন্সিল জানিয়েছে, ভেটেরিনারিয়ানদের সনাক্তকরণের ক্ষেত্রে পূর্বে দাখিলকৃত ও সংরক্ষিত স্বাক্ষরের সঙ্গে বর্তমান স্বাক্ষর মিলিয়ে দেখা হয়। কিন্তু অনেক ক্ষেত্রে নিবন্ধন গ্রহণের সময় দেওয়া স্বাক্ষর পরবর্তীতে পরিবর্তিত হলেও তা হালনাগাদ করা হয়নি।
এ অবস্থায়, যেসব ভেটেরিনারিয়ান তাদের পুরোনো স্বাক্ষরের পরিবর্তে বর্তমান স্বাক্ষর সংরক্ষণ করতে চান, তাদের আগামী ৪ জুন ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। আবেদনপত্রটি ই-মেইলের মাধ্যমে election@bvc.gov.bd ঠিকানায় পাঠাতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত আবেদন ফরম কাউন্সিলের ওয়েবসাইট www.bvc.gov.bd- এর “কাউন্সিল নির্বাচন” সেবা থেকে সংগ্রহ করা যাবে। এ বিষয়ে বিস্তারিত জানতে অফিস চলাকালীন সময়ে ০১৩২৭১৪৬১৪৩ নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন কাউন্সিলের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. গোপাল চন্দ্র বিশ্বাস।



