
এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান আমান ফিড পিএলসি’র ৪০ জন সফল ডিলার সম্প্রতি মালয়েশিয়ায় এক আনন্দঘন ও সফল সফর সম্পন্ন করে দেশে ফিরে এসেছেন।
প্রতি বছরের ন্যায় এবারও যে সকল সম্মানিত ডিলার নির্ধারিত সময়ে তাদের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা (সেলস টার্গেট) সফলভাবে অর্জন করতে সমর্থ হয়েছেন, তাদের কাজের স্বীকৃতিস্বরূপ কোম্পানির নিজস্ব তত্ত্বাবধানে এই বিশেষ আন্তর্জাতিক সফরের আয়োজন করা হয়। সফরকালে ডিলারবৃন্দ মালয়েশিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ, নৈসর্গিক সৌন্দর্য উপভোগ এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এক স্মরণীয় সময় অতিবাহিত করেন।
আমান ফিড পিএলসি বিশ্বাস করে, কোম্পানির সামগ্রিক অগ্রগতি ও সাফল্যের পেছনে মাঠপর্যায়ের ডিলারদের অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা এবং আন্তরিকতা সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল ব্যবসায়িক অংশীদারদের সাথে প্রতিষ্ঠানের সম্পর্ক আরও সুদৃঢ় করা, পারস্পরিক আস্থা বৃদ্ধি করা এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে একত্রিত হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগানো।
সফল এই সফর শেষে দেশে ফিরে ডিলারবৃন্দ কোম্পানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনগুলোতে আমান ফিড পিএলসি’র পণ্য প্রান্তিক খামারিদের দোরগোড়ায় পৌঁছে দিতে আরও উদ্যমী হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

