
বগুড়া সংবাদদাতা: দেশের শীর্ষস্থানীয় পোল্ট্রি, ফিশ ও ক্যাটল ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান আমান ফিড পিএলসি’র উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী ‘পল্লী চিকিৎসক সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষা এবং আধুনিক পুষ্টি ব্যবস্থাপনা সম্পর্কে প্রান্তিক খামারি ও পল্লী চিকিৎসকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

আজ বুধবার (১৫ এপ্রিল) বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটফুলবাড়ী এলাকায় আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন মেসার্স এম.আর পোল্ট্রি ফিড হাউসের স্বত্বাধিকারী মোঃ আবু নাসের (রিকো)। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আমান ফিড পিএলসি’র জোনাল হেড ডাঃ জাহিদুজ্জামান। তিনি গবাদিপশুর উন্নত জাত গঠন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং সুষম খাদ্য ব্যবস্থাপনার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সেমিনারে উপজেলার অভিজ্ঞ পল্লী চিকিৎসকবৃন্দ এবং আমান ফিডের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল আমান ক্যাটল ফিডের গুণগত মান এবং এর সঠিক ব্যবহার পদ্ধতি। বক্তারা জানান, ‘আমান বিফ মাস্টার’ গবাদিপশুর দ্রুত দৈহিক বৃদ্ধি ও মাংসলতা বৃদ্ধির জন্য বৈজ্ঞানিকভাবে প্রস্তুতকৃত একটি কার্যকর খাদ্য। অন্যদিকে ‘আমান মিল্ক মাস্টার’ দুগ্ধবতী গাভীর দুধ উৎপাদন বৃদ্ধি এবং প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে একটি আদর্শ সুষম খাদ্য হিসেবে কাজ করে।
বক্তারা আরও বলেন, আমান ফিড সর্বদা খামারিদের আর্থিক সাফল্য বিবেচনায় রেখে উন্নতমানের কাঁচামাল ব্যবহার করে খাদ্য উৎপাদন করে থাকে। সঠিক নিয়মে ‘আমান বিফ মাস্টার’ ও ‘আমান মিল্ক মাস্টার’ ব্যবহার করলে গবাদিপশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং খামারিরা অধিক লাভবান হন।
সভাপতির বক্তব্যে মোঃ আবু নাসের (রিকো) বলেন, পল্লী চিকিৎসকদের মধ্যে সমন্বয় ও জ্ঞান বিনিময়ের মাধ্যমেই একটি শক্তিশালী ও সমৃদ্ধ প্রাণিসম্পদ খাত গড়ে তোলা সম্ভব। তিনি এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনার শেষে উপস্থিত পল্লী চিকিৎসকদের বিভিন্ন প্রযুক্তিগত প্রশ্নের উত্তর প্রদান করা হয় এবং তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়, যা মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।



