
বিশেষ সংবাদদাতা : দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ভেটেরিনারি ডিভিশনের একটি প্রতিনিধি দল আজ বুধবার (১৫ এপ্রিল) প্রাণিসম্পদ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেছে।
সাক্ষাৎকালে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানের সহকারী জেনারেল ম্যানেজার রাশিদুর রহমান রঞ্জু। এ সময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি ডিভিশনের ন্যাশনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মো. আফতাব আলী, মার্কেটিং ডিভিশনের সিনিয়র ম্যানেজার মুকুট দাশ শর্মা এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
প্রতিনিধি দল নবনিযুক্ত মহাপরিচালককে দায়িত্ব গ্রহণ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি দেশের প্রাণিসম্পদ ও পোল্ট্রি খাতের টেকসই উন্নয়ন, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন এবং আধুনিক ভেটেরিনারি সেবার সম্প্রসারণে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
আলোচনায় একমি ভেটেরিনারি ডিভিশনের চলমান গবেষণা ও উন্নয়ন কার্যক্রম, মানসম্মত ওষুধ উৎপাদন এবং খাতভিত্তিক উদ্ভাবনী সমাধান প্রদানের প্রতিশ্রুতির বিষয়ও গুরুত্ব পায়। প্রতিনিধি দল ভবিষ্যতে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, রোগ প্রতিরোধ এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড দেশের অন্যতম শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে মানবস্বাস্থ্য ও প্রাণিস্বাস্থ্য খাতে মানসম্মত ও উদ্ভাবনী পণ্য সরবরাহ করে আসছে। প্রতিষ্ঠানটির ভেটেরিনারি ডিভিশন পোল্ট্রি, লাইভস্টক ও অ্যাকুয়াকালচার খাতে আধুনিক ও কার্যকর পণ্য সরবরাহের মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।



