
বিশেষ সংবাদদাতা: জোভিয়াল ফার্মাসিউটিক্যালস লিমিটেড (Jovial Pharmaceuticals Ltd.) এর পক্ষ থেকে সদ্য যোগদানকৃত প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহজামান খানকে আজ বুধবার (১৫ এপ্রিল) ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
তামিম গ্রুপ অব কোম্পানিজ-এর নির্বাহী পরিচালক এবং জোভিয়াল ফার্মাসিউটিক্যালস লিমিটেড -এর ব্যবস্থাপনা পরিচালক ড. কামরুল হাসান এর নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন জোভিয়াল ফার্মাসিউটিক্যালস লিমিটেড -এর মহাব্যবস্থাপক ডা. বিপ্লব হাসান ফারুক, হেড অব সেলস এস. এ. মাসুম পারভেজ এবং হেড অব ইনস্টিটিউট সেলস এন. আর. এম. জাকারিয়া খান।
সাক্ষাৎকালে নতুন মহাপরিচালক শাহজামান খান জোভিয়াল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানের ধারাবাহিক অগ্রযাত্রার জন্য শুভকামনা জানান। একই সঙ্গে দেশের প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি উল্লেখ করেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, মানসম্মত পণ্য সরবরাহ এবং দক্ষ জনবল গড়ে তোলার মাধ্যমে খাতটির সম্ভাবনাকে আরও বিস্তৃত করা সম্ভব।
এসময় জোভিয়াল ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধিরা প্রাণিস্বাস্থ্য সুরক্ষা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং খামারিদের সেবায় তাদের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তারা গবেষণাভিত্তিক উদ্যোগ ও সেবার মানোন্নয়নের মাধ্যমে খাতের সার্বিক উন্নয়নে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সৌহার্দ্যপূর্ণ এ মতবিনিময় শেষে উভয় পক্ষই পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতকে আরও গতিশীল, আধুনিক ও টেকসই পর্যায়ে উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেন।



