
গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর বীজ প্রযুক্তি বিভাগের উদ্যোগে “স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (SACP)” এর আয়োজনে (৩১ মার্চ ২০২৬ খ্রি.) বারির সেমিনার কক্ষে “SACP প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারির মহাপরিচালক ড. মুহাম্মদ আতাউর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারির পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. মনজুরুল কাদির; পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. ফারুক আহমেদ; প্রকল্প পরিচালক (SACP) ড. মো. এমদাদুল হক।
এছাড়াও বারির বিভিন্ন কেন্দ্র/বিভাগের সিনিয়র বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রকল্পের কার্যক্রমের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প কম্পোনেন্ট কো-অর্ডিনেটর (SACP বারি অঙ্গ) ড. পরিমল চন্দ্র সরকার।



