
গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশের লবণাক্ততাপ্রবণ উপকূলীয় অঞ্চলের কৃষি ব্যবস্থার রূপান্তর, ফসলের নিবিড়তা বৃদ্ধি এবং কৃষকের জীবনমান উন্নয়নে এক দশকের সমন্বিত গবেষণার চূড়ান্ত ফলাফল, অর্জিত অভিজ্ঞতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গাজীপুরস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)- মিলনায়তনে সোমবার (৩১ আগস্ট) একটি সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
‘Transforming Agriculture in the Salt-Affected Coastal Zone of Bangladesh: A Decade of Integrated Research on Cropping System Intensification’ শীর্ষক কর্মশালাটি ACIAR, Australia, এবং কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ)-এর অর্থায়নে এবং CSIRO এবং Murdoch University, Australia-এর তত্ত্বাবধানে বাস্তবায়িত এক দশকব্যাপী গবেষণা কার্যক্রমের সমাপনী আয়োজন। গবেষণা কার্যক্রমের আওতায় বাংলাদেশের উপকূলীয় বরিশাল ও খুলনা অঞ্চলে পরিবর্তিত জলবায়ুর প্রেক্ষাপটে পানি ও মাটির লবণাক্ততা ব্যবস্থাপনার মাধ্যমে জমির উৎপাদনশীলতা ও ফসলের নিবিড়তা বৃদ্ধির পাশাপাশি কৃষকের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালিত হয়েছে। ২০১৫ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত পরিচালিত এ গবেষণায় বাংলাদেশের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) ও সুশীলন এবং ভারতের ওঈঅজ-ঈঝঝজও, ইঈকঠ, জগঠঊজও ও ঞঝজউ যৌথভাবে অংশগ্রহণ করে।
ব্রি’র মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির এবং কেজিএফ-এর নির্বাহী পরিচালক ড. নাথু রাম সরকার। এছড়াও Regional Manager–South Asia, ACIAR, ড. প্রতিভা সিং বক্তব্য প্রদান করেন। কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ সেবা) ড. আমিনুল ইসলাম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ও প্রধান ড. মো. মাহবুবুল আলম।
কর্মশালায় Senior Principal Research Scientist and Project Leader, CSIRO, Canberra, Australia, ড. মোহাম্মেদ মাঈনুদ্দিন ‘Transforming cropping systems in the salt-affected coastal zone of the Ganges delta,’ বিষয়ে এবং ব্রির সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. প্রিয় লাল চন্দ্র পাল ‘Integrated Crop, Soil and Water Management for Cropping System Intensification: A decade of research,BRRI’ বিষয়ে উপস্থাপনা প্রদান করেন। এছাড়া বারি’র সরেজমিন গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মুস্তফা কামাল শাহাদাৎ এক দশকের গবেষণা, সুশীলনের মহানামব্রত দাস বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে লাভজনক ফসল নিবিড়করণ পদ্ধতি সম্প্রসারণে জনসম্পৃক্ততা এবং অস্ট্রেলিয়ার Murdoch University-এর Prof. Richard Bell এক দশকের গবেষণা ও উন্নয়ন কার্যক্রম থেকে অর্জিত শিক্ষা বিষয়ে উপস্থাপনা প্রদান করেন।
কর্মশালায় উপকূলীয় অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধি, পানি ও মাটির লবণাক্ততা ব্যবস্থাপনা, লাভজনক ফসল বিন্যাস এবং গবেষণালব্ধ প্রযুক্তির সম্প্রসারণ বিষয়ে এক দশকের গবেষণা কার্যক্রমের চূড়ান্ত ফলাফল ও অভিজ্ঞতা অংশীজনদের সামনে উপস্থাপন করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থা এবং বিশ্ববিদ্যালয়সহ উপকূলীয় এলাকায় কৃষি, মৃত্তিকা ও পানিসম্পদ উন্নয়নে কাজ করা জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।



