
গাজীপুর সংবাদদাতা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (BAB)-এর মহাপরিচালক মহোদয়ের কাছ থেকে আন্তর্জাতিক মানদ- অনুযায়ী অফিশিয়ালি অ্যাক্রেডিটেশন সনদ গ্রহণ করেছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ।
১২ নভেম্বর এই সনদ হস্তান্তর করা হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিটের পক্ষে সনদ গ্রহণ করেন বারি’র মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ) ড. মো. মনিরুল ইসলাম। এসময় উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অন্যান্য বিজ্ঞানীরাবৃন্দ উপস্থিত ছিলেন।
বারি-এর উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের ‘প্লান্ট ডিজিজ ডায়াগনস্টিক ল্যাবরেটরি (PDDL)- কে আন্তর্জাতিক মানদণ্ড- ISO/IEC 17025:2017-এর সাথে সামঞ্জস্য রেখে এই টেস্টিং ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন প্রদান করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ল্যাবরেটরির কার্যক্রম আন্তর্জাতিক মান অর্জন করল, যা দেশের কৃষি গবেষণা ও উদ্ভিদ রোগ নির্ণয় ক্ষেত্রে এক নতুন মাইলফলক। এই স্বীকৃতির ফলে উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের গবেষণা ও পরীক্ষার মান আন্তর্জাতিক পরিম-লে স্বীকৃতি লাভ করবে এবং কৃষিক্ষেত্রে এর গুরুত্ব আরও বহুগুণ বেড়ে যাবে।

