
রাজশাহী সংবাদদাতা: বুধবার (১৮ নভেম্বর) রাজশাহীতে রুফটপ সোলার সিস্টেম বাস্তবায়নে সংশ্লিষ্ট সোলার সার্ভিস প্রোভাইডারদের (Solar Service Provider) দক্ষতা উন্নয়নে প্রস্তাব প্রস্তুতি, চুক্তি সম্পাদন ও প্রকল্প বাস্তবায়ন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রাজশাহী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মসূচির অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মসূচিতে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের জন্য দরপত্রের প্রস্তাব তৈরি, চুক্তি সম্পাদন এবং প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর পেশাগত দক্ষতা ও বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে জেলা প্রশাসন, রাজশাহী; নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, রাজশাহী।

