
ফরিদপুর সংবাদদাতা: মঙ্গলবার (২৪ নভেম্বর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ফরিদপুরের আয়োজনে উপপরিচালকের কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা। সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুরের উপপরিচালক, মো. শাহাদুজ্জামান।
সভায় ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলার উপজেলা কৃষি অফিসার, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এ সময় কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা আসাদুল্লাহ, উপস্থিত ছিলেন
সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পরিচালক, মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা বলেন সারের সুষ্ঠু বিপণন ও বিতরণ ব্যবস্থা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি সারের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা, নির্ধারিত মূল্যে সার বিক্রি এবং কৃত্রিম সংকট রোধে কৃষি কর্মকর্তাদের নিয়মিত বাজার মনিটরিং করার নির্দেশনা দেন। এ লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অফিসার ও অতিরিক্ত কৃষি অফিসারদের সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা এবং ইউনিয়ন পর্যায়ে সারের দোকানগুলো নিয়মিত পরিদর্শনের নির্দেশ দেন। তিনি আরও বলেন, ডিলারদের মাধ্যমে সার বিক্রির সময় সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রতি মাসে একাধিকবার বিশেষভাবে সার বিক্রয়কেন্দ্র ও ডিলার পয়েন্ট পরিদর্শন করে সার বিতরণ কার্যক্রম তদারকি করতে হবে।
সভাপতির বক্তব্যে উপপরিচালক মো. শাহাদুজ্জামান কৃষি বিভাগের চলমান প্রদর্শনী কার্যক্রমের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তিনি প্রত্যেক উপজেলা কৃষি অফিসারকে প্রদর্শনী স্থাপন ও বাস্তবায়নের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং প্রদর্শনীগুলো যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা নিয়মিত তদারকির নির্দেশনা দেন। এ সময় তিনি কৃষি তথ্য সার্ভিস থেকে প্রকাশিত কৃষিবিষয়ক জনপ্রিয় পত্রিকা ‘কৃষি কথা’র গ্রাহক সংখ্যা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে প্রত্যেক উপজেলা কৃষি অফিসারকে নিজ নিজ উপজেলায় ‘কৃষি কথা’র গ্রাহক বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
সভায় কৃষি বিভাগের মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করা, দাপ্তরিক কার্যক্রমের অগ্রগতি এবং চলমান কৃষি সম্প্রসারণ কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভা শেষে ফরিদপুর জেলায় নতুন যোগদানকৃত কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় উপস্থিত কর্মকর্তারা তাঁদের নতুন কর্মস্থলে স্বাগত জানান এবং দায়িত্ব পালনে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

