
নাহিদ বিন রফিক (বরিশাল): ভোলার সার ডিলারদের নিয়ে অবহিতকরণ সভা গত ১৯ নভেম্বর ভোলার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই সভার আলোজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএইর জেলা প্রশিক্ষণ অফিসার ড. শামীম আহমেদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) বেলাল আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিএইর অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. বাহাউদ্দিন সেক, ভোলা সদরের উপজেলা নির্বাহী অফিসার সজল কুমার দাস, পুলিশ পরিদর্শক মো. মাছুম তালুকদার, ভোলা জেলার কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু প্রমুখ।
সভায় নতুন নীতিমালা অনুযায়ি সার ডিলার নিয়োগ, এর পরবর্তী ব্যবস্থাপনা এবং নিয়মতান্ত্রিকভাবে কৃষকের কাছে সার পৌঁছে দেওয়া বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।অনুষ্ঠানে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, সার ডিলার এবং কৃষক মিলে ৩ শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

