
রাজশাহী সংবাদদাতা: বুধবার (১৮ নভেম্বর) নাটোরে হারভেষ্ট গ্লাস সল্যুশন এর মিউট্রিশিয়াস এগ্রিফিউচার বাংলাদেশ লিমিটেড “মাল্টি-সেক্টরাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন’’প্রকল্প এর আওতায় নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের সুলতানপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে নাটোর সদর, নাটোরে জিংক বায়োফর্টিফাইড বিনাধান-২০ এর নমুনা শস্য কর্তন প্রদর্শনী ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিবিদ খন্দকার ফরিদ ,উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নাটোর সদর, নাটোর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. হাবিবুল ইসলাম খান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নাটোর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারভেষ্ট গ্লাস সল্যুশন এর মিউট্রিশিয়াস এগ্রিফিউচার বাংলাদেশ লিমিটেড “মাল্টি-সেক্টরাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন’’প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. রুহুল আমিন মন্ডল ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ মো. ইমরান হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নাটোর সদর, নাটোর।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জিংক ধানের চাষাবাদ, জিংক ধানের উপকারিতা, মানবদেহে জিংকের প্রয়োজনীয়তা, জিংক ধানের বীজ উৎপাদন করতে হবে। জিংক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানো যায়। সকলেরই খাদ্য তালিকায় জিংক পর্যাপ্ত থাকা দরকার। বাংলাদেশে চারটি ফসলে বায়োফর্টিফাইড জাত আছে: ধান ১১টি, গম ২টি, মসুর ডাল (আরন সমৃদ্ধ) ৩টি এবং কমলা শাঁসের মিষ্টি আলু (ভিটামিন এ সমৃদ্ধ) ১টি। তিনি আরো বলেন, বোরো মৌসুম ব্রি ধান৭২ ব্রি ধান৭৪, ব্রি ধান৮৪, ব্রি ধান১০০ ও ব্রি ধান১০২ ,আমন মৌসুমে ব্রি ধান৭২ ও ব্রি ধান৬২ এবং গম ফসলের জাত বারিগম-৩৩, বারি মসুর৮ হলো জিংক সমৃদ্ধ ফসলের জাত। জিংক সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় নিয়মিতভাবে রাখার জন্য সকলের প্রতি আহবান জানিয়ে জিংক সমৃদ্ধ ধান চাষের অনুরোধ করেন।
বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, ১ কেজি চালে আছে প্রায় ২৬ গ্রাম জিংক। দেশের প্রায় ৩২ দশমিক ৫ শতাংশ শিশু এবং ৪৫ দশমিক ৪০ শতাংশ নারীর মধ্যে জিঙ্কের ঘাটতি রয়েছে। জিঙ্কের অভাবেই শিশুরা খাটো এবং অপুষ্টিতে ভুগছে। চালের মাধ্যমে এই অপুষ্টি দূর করা সম্ভব। দৈনিক শিশুদের ৩-৫ মিলিগ্রাম ও মহিলাদের ৮-৯ মিলিগ্রাম জিংকের প্রয়োজন। তাই তিনি পুষ্টি নিরাপত্তা অর্জনের জন্য সকলকে নিজ নিজ জায়গা হতে কাজ করার অনুরোধ জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপ-সহকারী কৃষি অফিসার মো. মিজানুর রহমান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নাটোর সদর,নাটোর।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন নাটোর জেলার উপ-সহকারী কৃষি অফিসার ও কৃষি তথ্য সার্ভিস, রাজশাহী, এবং কৃষক-কৃষানীসহ প্রায় ১৫০ জন উপস্থিত ছিলেন।

