
নাহিদ বিন রফিক (বরিশাল): বরগুনায় কৃষি বিভাগের মাসিক সভা গতকাল (২৪ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। শহরের খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ডিএই বরগুনার উপপরিচালক এস এম বদরুল আলম।
অতিক্তি উপপরিচালক (উদ্যান) সিএম রেজাউল করিমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিক্তি উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. ফরিদুজ্জামান, অতিক্তি উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) অনিমেষ বালা, পাথরঘাটার উপজেলা কৃষি অফিসার শিপন চন্দ্র ঘোষ, বেতাগীর উপজেলা কৃষি অফিসার সানজিদ আরা শাওন, তালতলীর উপজেলা কৃষি অফিসার আবু জাফর মো. ইলিয়াস, আমতলীর উপজেলা কৃষি অফিসার মো. রাসেল, বামনার উপজেলা কৃষি অফিসার মোসা. ফরজানা তাসমিন, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ। সভায় ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
সভায় উপপরিচালক বলেন, চলতি মৌসমে শস্যের ফলন বৃদ্ধি অব্যাহত রাখতে মাঠের মনিটরিং আরো বাড়াতে হবে। কেনোনা, কৃষকের শ্রম এবং আমাদের পরামর্শে বিনিময়ে এনে দিতে পারে দেশের মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তার নিশ্চিতকরণ।
তিনি সার প্রসঙ্গে বলেন, কৃষকদের প্রয়োজনীয় সার যেন তারা সরকারি মূল্যে কিনতে পারবেন, সেজন্য বরগুনার প্রত্যেক উপজেলায় পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সার মজুদ রাখা হয়েছে। তবে বাজারে যদি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হয় কিংবা কৃত্রিম সংকটের অভিযোগ পাওয়া যায়, তাহলে সার ডিলারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

