
নাহিদ বিন রফিক (বরিশাল): ঝালকাঠির রাজাপুরে চলতি রবি মৌসুমের কৃষিপ্রণোদনা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে ২৬ নভেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের উদ্যোগে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি মো. রফিকুল ইসলাম জামাল এমপি। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি।
কৃষি সম্প্রসারণ অফিসার হোসেন শাহরিয়ার সিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলার কৃষি অফিসার মোসা. শাহিদা শারমিন আফরোজ। অন্যদের মধ্যে বক্তর্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আব্দুল্লাহ, রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ হাওলাদার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. ফিরোজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. শফিকুল বশার, সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার মো. আবুল কালাম আজাদ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাম্মদ মেহেদী হাসান, এনজিও প্রতিনিধি সৈয়দ হোসাইন আহমেদ কামাল প্রমুখ। অনুষ্ঠানে পাঁচ শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।
উপজেলা কৃষি অফিসার মোসা. শাহিদা শারমিন আফরোজ জানান, রাজাপুর উপজেলায় খেসারী, চিনাবাদাম, মুগ ও সয়াবিন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ২ শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

