
রাজশাহী সংবাদদাতা: বর্তমান সরকার কৃষি প্রণোদনা প্রদান করে দেশে অধিক পরিমাণ ধান, গম ও তেল ফসল উৎপাদন করার মধ্য দিয়ে দেশকে খাদ্যে সয়ংসম্পূর্ণতা অর্জন ও বিদেশে খাদ্য রপ্তানীর সক্ষমতা অর্জন করার আহবান জানান মাননীয় এমপি মহোদয়। ৪৬-নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের সাংসদ জনাব মো. মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্য চাহিদা দিন দিন বেড়ে চলেছে। দেশের এই খাদ্য চাহিদা মিটাতে ধান উৎপাদনের পাশাপাশি তেল ফসলের আবাদও বাড়াতে হবে। তাই বর্তমান সরকার কৃষি প্রনোদনা সহায়তা প্রদানের ব্যবস্থা গ্রহন করেছে। পরিশেষে তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীগণকে কৃষকদের সার্বিক সহযোগিতার মাধ্যমে ধান, গম ও তেল ফসলের উৎপাদন ও কৃষি উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান।
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে অদ্য ২৯ নভেম্বর/২০২৬ উপজেলা পরিষদ অডিটরিয়ামে চলতি রবি ২০২৬-২৭ মৌসুমে ধান, গম ও তেল ফসল উৎপাদন বৃদ্ধিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি পূনর্বাসন কর্মসূচীর আওতায় বীজ ও সার বিতরনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব মোছা: মুর্শিদা খাতুনের সভাপত্বিতে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রফিকুল ইসলাম।
শুরুতে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রফিকুল ইসলাম তার স্বাগত বক্তব্যে বলেন, বর্তমান সরকার কৃষি পূনর্বাসন কর্মসূচীর আওতায় চলতি রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ফসল উৎপাদন বৃদ্ধি কল্পে ধান আবাদের জন্য ১ বিঘা জমির জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, গম আবাদের জন্য ১ বিঘা জমির জন্য ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং সরিষার জন্য ১ বিঘা জমির জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদানের ব্যবস্থা নিয়েছে। সেই লক্ষ্যে উপজেলায় ধান আবাদের জন্য ১৭০০ জন, গম আবাদের জন্য ১০০ জন এবং সরিষা আবাদের জন্য ৯,৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রনোদনা প্রদান করা হচ্ছে। এই সকল সরকারী প্রনোদনার সহায়তা কাজে লাগিয়ে সরিষার আবাদ বৃদ্ধিতে এগিয়ে আসার জন্য তিনি উপস্থিত কৃষকদের অনুরোধ জানান।
সভাপতি তার সমাপনী বক্তব্যে বলেন, সরকারের প্রণোদনা সহায়তা প্রদানের মূল লক্ষ্য হচ্ছে ফসলের উৎপাদন বৃদ্ধি করা। তাই এই প্রণোদনা সহায়তা সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। উপস্থিত কৃষকগণ প্রণোদনায় প্রাপ্ত উপকরণ ব্যবহার করে ফসলের উৎপাদন বৃদ্ধির অনুরোধ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার মো. শফিউল আলমের সঞ্চলনায় উপজেলা পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিবিদ, প্রনোদনা সহায়তাগ্রহনকারী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকসহ প্রায় ২,৫০০ জন উপস্থিত ছিলেন।

