
নিজস্ব প্রতিবেদক : তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পোদ্যোক্তা মো. শাহজাহান আলী বাংলাদেশ রাইস ব্রান অয়েল মিলস অ্যাসোসিয়েশন (Bangladesh Rice Bran Oil Mills Association – BRBOMA) -এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দেশের রাইস ব্রান অয়েল শিল্পের উন্নয়ন, আধুনিকায়ন এবং খাতসংশ্লিষ্ট উদ্যোক্তাদের স্বার্থ সংরক্ষণে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
মো. শাহজাহান আলী দীর্ঘদিন ধরে দেশের কৃষিভিত্তিক শিল্প, প্রাণিখাদ্য, ভোজ্যতেল এবং উৎপাদন খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাঁর নেতৃত্বে তামিম গ্রুপ দেশের শিল্পখাতে কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে।
এদিকে, তাঁর এই নতুন দায়িত্বপ্রাপ্তিতে টিম কেয়ারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। এক শুভেচ্ছা বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, মো. শাহজাহান আলীর অভিজ্ঞতা, দূরদর্শিতা ও নেতৃত্ব সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং রাইস ব্রান অয়েল শিল্পের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
শিল্পসংশ্লিষ্টদের মতে, তাঁর নেতৃত্বে বাংলাদেশ রাইস ব্রান অয়েল মিলস অ্যাসোসিয়েশন শিল্পের টেকসই উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন সম্ভাবনা তৈরিতে আরও কার্যকর ভূমিকা পালন করবে।



