
সিলেট সংবাদদাতা: মঙ্গলবার (২৫ আগস্ট) বিকাল ৩.০০টায় জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট এর আয়োজনে সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং সভাপতিত্ব করেন- সিলেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।সভায় মন্ত্রী বলেন – সিলেটের কৃষি ক্ষেত্রে বিশাল সম্ভাবনা লুকায়িত আছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে সঠিক পরিকল্পনার মাধ্যমে এগোলে সিলেটের কৃষি হবে সমৃদ্ধ ও বাণিজ্যিক কৃষি। মাটির ধরণের উপর ভিত্তি করে ম্যাপিং করার মাধ্যমে স্হানভেদে নির্দিষ্ট ফসল উৎপাদনের উপর গুরুত্ব দেন তিনি।
সিলেটের কৃষিতে বিদ্যমান চ্যালেঞ্জ, সম্ভাবনা ও উত্তরণের কৌশল বিষয়ক উপস্থাপনা করেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ মোহাম্মদ আনিছুজ্জামান।
মতবিনিময় সভায় সিলেট জেলার বিভিন্ন আসনের সম্মানীত সংসদ সদস্যবৃন্দ, সিলেট মহানগরের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, সিলেট জেলার কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থার বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং কৃষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



