
আসাদুল্লাহ (ফরিদপুর) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক সভা আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) এডিএই, ফরিদপুরের সম্মেলন কক্ষে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চল ফরিদপুরের উদ্যেগে সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ ফরিদপুর অঞ্চল, ফরিদপুর।
সভায় রবি মৌসুমের বিভিন্ন ফসলের আবাদ পরিস্থিতি পর্যালোচনা, উৎপাদন লক্ষ্যমাত্রা উপস্থাপন এবং নতুন জাতের ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়াও কৃষি ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, অনাবাদি জমিকে চাষাবাদের আওতায় আনার কার্যকর কৌশল নির্ধারণ এবং পরিবেশবান্ধব জৈব সার ও লাগসই প্রযুক্তি সম্প্রসারণের বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
সভায় সভাপতি মহোদয়, দেশের খাদ্য নিরাপত্তা সুসংহত রাখতে ও কৃষকের আয় বাড়াতে আধুনিক কৃষি প্রযুক্তির দ্রুত বিস্তার ঘটানো প্রয়োজন। কৃষি সংশ্লিষ্ট সকল দপ্তরের যৌথ ও সমন্বিত প্রয়াসের মাধ্যমে এ অঞ্চলের অনাবাদি জমি চাষের আওতায় এনে রবি মৌসুমের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে।”
সভা শেষে কৃষি প্রযুক্তির আধুনিকায়ন ও বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় ফরিদপুর অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের ২৬ জন কর্মকর্তা এবং কৃষক প্রতিনিধিসহ বীজ ডিলার প্রতিনিধি অংশগ্রহণ করেন।



