
আসাদুল্লাহ (ফরিদপুর): ফরিদপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক, মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, রাজবাড়ী জেলার হর্টিকালচার সেন্টার এবং মাঠ পর্যায়ে মুড়িকাটা পেঁয়াজসহ অন্যান্য ফসলের জমি সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা কৃষি অফিস এবং হর্টিকালচার সেন্টারের কাজের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি কৃষকদের মুড়িকাটা পেঁয়াজের রোপণ কার্যক্রম ও জমির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত পরিচালক উপস্থিত কর্মকর্তাদের জমির পরিচর্যা এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করার নির্দেশনা দেন। এ সময় তিনি মাঠে কৃষকদের সাথে কথা বলেন এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পেঁয়াজের উৎপাদন বাড়াতে উদ্বুদ্ধ করেন।
উক্ত পরিদর্শন কার্যক্রমে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা কৃষি অফিসার, সৈয়দ রায়হানুল হায়দার; কৃষি সম্প্রসারণ অফিসার, মোহাম্মদ তাওহিদুর রহমান; হর্টিকালচার সেন্টারের উদ্যান কর্মকর্তা এবং কৃষি তথ্য সার্ভিস এর কর্মকর্তা, আসাদুল্লাহ।

