
মো. গোলাম আরিফ (পাবনা) : পাবনা’য় আঞ্চলিক কৃষি গবেষণা-সম্প্রসারণ পর্যালোচনা এবং কর্মসূচি প্রণয়ন কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র ঈশ্বরদী পাবনার আয়োজনে ডাল গবেষণার সেমিনার কক্ষে দুই দিনব্যাপী (১১-১২ জুলাই) এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন ড. মো. আব্দুল মান্নান, পরিচালক, ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, ঈশ্বরদী, পাবনা।
এছাড়াও কর্মশালায় সেশন সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. মোঃ আজিজুর রহমান, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চল, রাজশাহী ও কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চল, বগুড়া।
অনুষ্ঠানে কৃষি বিজ্ঞানী এবং কৃষি কর্মকর্তারা বিগত বছরে তাদের অত্র এলাকার বিভিন্ন গবেষণা প্রতিবেদন, মাঠ কার্যক্রম এবং কৃষি ও কৃষকদের সমস্যাসমূহ নিয়ে আলোচনা এবং তথ্য উপাত্ত উপস্থাপনা ও পর্যালোচনা করেন। এসময় রাজশাহী ও বগুড়া অঞ্চলের বিজ্ঞানী ও
সম্প্রসারণ কর্মীদের মধ্যে মতবিনিময়ের মাধ্যমে নিবিড় সেতুবন্ধন তৈরি, বিগত মৌসুমে মাঠ পর্যায়ে কোন ফসল কেমন ফলন দিয়েছে এবং কী ধরনের চ্যালেঞ্জ বা সমস্যা দেখা গেছে তার পর্যালোচনা, আঞ্চলিক আবহাওয়া ও মাটির বৈশিষ্ট্য অনুযায়ী কৃষির সমস্যা চিহ্নিত করা এবং সমাধানের উপায় বের করা, গবেষণাগায় উদ্ভাবিত খরা বা লবণাক্ততা সহনশীল ও উচ্চফলনশীল জাতের বীজ/প্রযুক্তি মাঠে সম্প্রসারণের রূপরেখা তৈরি করা, আসন্ন বছরের জন্য সুনির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক কৃষি গবেষণা ও সম্প্রসারণের কর্মসূচি গ্রহণে বিস্তর আলোচনা করা হয়।
কর্মশালায় কৃষি মন্ত্রণালয়াধীন রাজশাহী ও বগুড়া অঞ্চলের বিভিন্ন দপ্তরের কৃষি কর্মকর্তা, বিজ্ঞানী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষক/কৃষাণী, এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।



