
ফরিদপুর সংবাদদাতা: বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)-এর উদ্যোগে ফরিদপুরে শুক্রবার (১০ জুলাই) সকাল ১০:৩০ ঘটিকায় ব্রাক লার্নিং সেন্টার “ফরিদপুরের পাট: GI (Geographical Indication) পণ্যের স্বীকৃতি থেকে বৈশ্বিক সম্ভাবনা” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ফরিদপুরের জেলা প্রশাসক, জনাব মাজহারুল ইসলাম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. রাশিদা ফেরদৌস, এনডিসি, অতিরিক্ত সচিব, কৃষি মন্ত্রণালয়।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. মো.আবদুছ ছালাম, নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল; মো. আব্দুর রহিম, মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর; ড. নার্গীস আক্তার, মহাপরিচালক, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট; মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চল ফরিদপুর।
স্বাগত বক্তব্য প্রদান করেন, মো. মোসলেম উদ্দিন, পরিচালক, (কারিগরি উইং) বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট।
মূল প্রবন্ধ উপস্থাপনা করেন. এস এম মাহবুব আলী, মুখ্য বৈজ্ঞানিক, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট।
প্রধান অতিথি মহোদয় বলেন, পাট দেশের অর্থকারী ফসল, পাটের সোনালী সেই দিনগুলি ভুলে যেতে শুরু করেছি। আমরা এখন আর সেই পাটের রচনা লেখি না। কারণ পাট আমরা ভুলে যেতে শুরু করেছি। আমাদের সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি, আমরা নতুন নতুন পাট বীজ উৎপাদন করছি। আমাদের দেশে বর্তমান ৭ লক্ষ হেক্টর জমিতে পাট চাষ করা হচ্ছে। বর্তমান সরকার পাটের হারানো গৌরব পুনরুদ্ধার করতে এবং দেশের প্রান্তিক চাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। পাটের বৈশ্বিক গুরুত্ব তুলে ধরে সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে পাটের সুদিন ফিরিয়ে আনতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সঠিক ব্র্যান্ডিংয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। (জিআই) GI পণ্য ফরিদপুরের পাট বিশ্বমঞ্চে বাংলাদেশের এক নতুন ও শক্তিশালী ব্রান্ড হিসেবে আত্মপ্রকাশ করবে।
কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কৃষক প্রতিনিধিসহ শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।



