
সিলেট সংবাদদাতা: মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, সিলেট কৃর্তৃক আয়োজিত General Scenario of Land and Soil Nutrient Status of Sylhet Division এবং Liming Technology for Sustainable Soil Management and Crop Production in Sylhet Region শীর্ষক সেমিনারে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, সিলেট এর সম্মেলন কক্ষে বুধবার (১৭ জুন) অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে সিলেটের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিভাগীয় কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো: কামাল হোসেন এর সভাপত্বিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের অ্যানালাইটিক্যাল সার্ভিসেস উইং এর পরিচালক মো. জয়নাল আবেদীন। তিনি বক্তব্যে বলেন-টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য গবেষণা কার্যক্রম আরও বৃদ্ধি করতে হবে। সম্মিলিতভাবে কাজের মাধ্যমে এসআরডিআইকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কৃষকদেরকে মাটি পরীক্ষায় আরও উদ্বুদ্ধ মাধ্যমে পরিমিত সার প্রয়োগ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোঃ মোশাররফ হোসেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব সয়েল সাইন্সের চেয়ারম্যন প্রফেসর ড. মো: আব্দুল আজিজ; সিলেট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর অধ্যক্ষ কৃষিবিদ সুব্রত কুমার চক্রবর্ত্তী; বীজ প্রত্যয়ন এজেন্সি, সিলেট অঞ্চলের আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মো. সামছুদ্দিন আহমেদ । বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন মো: শামসুজ্জামান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ, অধিদপ্তর, সিলেট ।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিভাগীয় গবেষণাগারের বৈজ্ঞানিক কর্মকর্তা সালেহ আহমদ সঞ্চলানায় করেন সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন-সিলেট মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট,বিভাগীয় কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা দীপ্ত চক্রবর্তী। সিলেট বিভাগের ভূমি ও মাটির পুষ্টি উপাদানের অবস্থার সাধারণ বিষয়ের উপর প্রেজেনটেশন উপস্থাপনা করেন- মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিভাগীয় কার্যালয়, সিলেটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো: কামাল হোসেন এবং সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি বিষয়ের উপর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিভাগীয় গবেষণাগার, সিলেটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হাসান আহম্মদ খান চৌধুরী।
দুটি প্রেজেনটেশনের উপর মুক্ত আলোচনা পরিচালনা করবেন- বিশেষ অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. মোশাররফ হোসেন।
উক্ত সেমিনারে কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট-কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, কৃষি তথ্য সার্ভিস, বীজ প্রত্যয়ন এজেন্সী বিএডিসি সিলেট; সাইট্রাস গবেষণা কেন্দ্র বিএআরআই জৈন্তাপুর, বিনা উপকেন্দ্র সুনামগঞ্জ এর সম্মানিত কর্মকর্তাবৃন্দ এবংএনজিও প্রতিনিধি, কৃষক প্রতিনিধি, প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ অংশগ্রহণ করেন।



