
রাজশাহী সংবাদদাতা: বৃহস্পতিবার (১ অক্টোবর) নাটোর জেলার সিংড়া উপজেলায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ ২০২৬ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল“কৃষক কার্ড থাকলে হাতে সেবা পাবেন সাথে সাথে”।
কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সারাদেশে একযোগে জাতীয় পর্যায়ে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ ও কৃষি উপকরণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন। এর অংশ হিসেবে একই দিনে নাটোর জেলার সিংড়া উপজেলার ভাগনাগরকান্দি, শেরকোল, পুঠিমারী ব্লকের কৃষকদের নিয়ে সিংড়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে নাটোর জেলার জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলার উপপরিচালক কৃষিবিদ মোঃ হাবিবুর ইসলাম খান, সিংড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল রিফাত, সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহমুদুল হাসান এ ছাড়াও সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদি দল এর মো.শারফুল ইসলাম বুলবুল, উপজেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মো. মিলন হোসেন, মোঃ ইব্রাহিম খলিল, সাবেক চেয়ারম্যান, কলম সিংড়া মোঃ শাহাদত হোসেন, সাবেক চেয়ারম্যান, তাজপুর সিংড়া। এছাড়াও সিংড়া উপজেলার সরকারি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং ভাগনাগরকান্দি, শেরকোল, পুঠিমারী ব্লকের উপকারভোগী প্রান্তিক কৃষকেরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নে বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে ভাগনাগরকান্দি, শেরকোল, পুঠিমারী ব্লকের উপকারভোগী কৃষকদের মাঝে প্রতীকী কৃষক কার্ড তুলে দেওয়া হয়। নাটোর জেলার সিংড়া উপজেলায় প্রথম ধাপে কৃষক কার্ডের আওতাধীন মোট ভেরিফাইড-৪৪৯০ জন কৃষকের মধ্যে মোট অনুমোদিত ব্যাংক হিসাবকারী ২২৬৬ জন কৃষকের মধ্যে -১৮৪১ জন কৃসকের একাউন্টে আর্থিক সহায়তা প্রেরন করা হয়।
কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠান-২০২৬ উদ্বোধনে জেলা, উপজেলা পর্যায়ের কর্মকর্তা/ কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, কৃষক, কৃষি উদ্যোক্তা, শিক্ষার্থী সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন।



