
আসাদুল্লাহ (ফরিদপুর): কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,পার্টনার প্রকল্পের অর্থায়নে ১৪ (জুন) মাদারীপুরে হর্টিকালচার সেন্টারে টিওটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চল ফরিদপুরের, অতিরিক্ত পরিচালক, মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা।
প্রধান অতিথি বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা আমাদের সম্মুখ ভাগের যোদ্ধা। আপনারা সরাসরি কৃষককের সঙ্গে কাজ করেন। আপনাদের দ্বারা এদেশের কৃষক এবং কৃষির উন্নয়ন সম্ভব। আপনারা ২ মাস ব্যাপী যে প্রশিক্ষণ গ্রহন গ সেটা বাস্তবায়ন করবেন মাঠে এবং যখনই মাঠে বাস্তবায়ন করতে পারবেন তখনই আপনাদের প্রশিক্ষণ গ্রহন পরিপূর্ণ হবে। আমি আশা রাখি নিরাপদ ফসল উৎপাদনে মাঠে কৃষকের সকল প্রকারের সেবা নিশ্চিতের মাধ্যমে দেশের অর্থনীতিতে অগ্রণী ভূমিকা রাখবেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মাদারীপুরের উপপরিচালক, ড. রহিমা খাতুন।
কোর্স লিড ফেসিলিটর হিসেবে বক্তব্য করেন প্রদান ফরিদপুর অঞ্চলের পার্টনার প্রকল্পের, সিনিয়র মনিটরিং অফিসার, মো. হাফিজ হাসান।
ফেসিলিটর হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুরের অতিরিক্ত উপপরিচালক, (শস্য) জনাব উৎপল রায়; ফরিদপুরের অতিরিক্ত উপপরিচালক (হর্টিকালচার) ফরহাদুল মিরাজ; হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার, জীবন ফকির।
এছাড়া উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলার কৃষি অফিসার, দীপ্তি রানী সরকার; মাদারীপুর সদরের, কৃষি সম্প্রসারণ অফিসার, পল্লব কুমার বাগচী, কৃষি তথ্য সার্ভিসেরর কর্মকর্তা, আসাদুল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাদারীপুর হর্টিকালচারের উপপরিচালক, আশুতোষ কুমার বিশ্বাস।
২ মাস ব্যাপী টিওটি প্রশিক্ষণে ৪০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহন করেন এবং প্রশিক্ষণার্থীদের ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়।



