
ফরিদপুর সংবাদদাতা: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,পার্টনার প্রকল্পের অর্থায়নে রবিবার (১৪ জুন) মাদারীপুরে হর্টিকালচার সেন্টারে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চল ফরিদপুরের, অতিরিক্ত পরিচালক, মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা।
প্রধান অতিথি বলেন, কৃষিতে আমরা অনেক এগিয়ে গিয়েছি। আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পর্ণ। কিন্তু আমাদের নিরাপদ খাদ্যের ঘাটতি রযেছে। আমরা যদি সবাই নিরাপদ খাদ্য উৎপাদন করতে পারি তাহলে আমরা নিরাপদ জীবনযাপন করতে পারবো। নিরাপদ খাদ্য উৎপাদন করতে হলে আমাদের গ্যাপ, আইপিএম, আইসিএম, অনুসরণ করে ফসল উৎপাদন করলে নিরাপদ ফসল পাওয়া যাবে। উপস্থিত সবাই নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের উপপরিচালক, ড. রহিমা খাতুন।
কোর্স লিড ফেসিলিটর হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চলের পার্টনার প্রকল্পের, সিনিয়র মনিটরিং অফিসার, মো. হাফিজ হাসান।
ফেসিলিটর হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুরের অতিরিক্ত উপপরিচালক, (শস্য) জনাব উৎপল রায়; ফরিদপুরের অতিরিক্ত উপপরিচালক (হর্টিকালচার) জনাব ফরহাদুল মিরাজ; হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার, জনাব জীবন ফকির।
এছাড়া উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলার কৃষি অফিসার, দীপ্তি রানী সরকার এবং মাদারীপুর সদরের, কৃষি সম্প্রসারণ অফিসার, পল্লব কুমার বাগচী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুরে হটিকালচারের উপপরিচালক, আশুতোষ কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে ৬০ জন কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।



