
নিজস্ব প্রতিবেদক: দেশের পোল্ট্রি ও এগ্রিবিজনেস খাতে সাত বছরেরও বেশি সময়ের পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন কর্পোরেট ব্যক্তিত্ব মো. মনোয়ার হোসেন সম্প্রতি বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান থেকে পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান RS Contract Farm-এ হেড অব CBF পদে যোগদান করেছেন।
নতুন দায়িত্বে তিনি রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রান্তিক খামারিদের টেকসইভাবে টিকিয়ে রাখা এবং তাদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কন্ট্রাক্ট ফার্মিং কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
RS Contract Farm-এ যোগদানের আগে মো. মনোয়ার হোসেন দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান Alal Group-এর কন্ট্রাক্ট ফার্মিং বিভাগে বাংলাদেশের বিভিন্ন শাখায় ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে Tamim Group-এর কন্ট্রাক্ট ফার্মিং বিভাগে কো-অর্ডিনেটর হিসেবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শাখার কার্যক্রমের দায়িত্বও সফলতার সঙ্গে সামলেছেন।
দীর্ঘ পেশাগত অভিজ্ঞতায় তিনি হাজারো কন্ট্রাক্ট খামারের উৎপাদন দক্ষতা বৃদ্ধি, ফিড কনভার্সন রেশিও (FCR) অপ্টিমাইজেশন, কার্যকর বায়োসিকিউরিটি প্রটোকল বাস্তবায়ন এবং সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর নেতৃত্বে কন্ট্রাক্ট ফার্মিং কার্যক্রমে উৎপাদন ব্যবস্থাপনা ও খামার পর্যায়ের দক্ষতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মো. মনোয়ার হোসেন পোল্ট্রি পুষ্টি ও উৎপাদন ব্যবস্থার উন্নয়ন নিয়েও নিয়মিত গবেষণা ও জ্ঞানচর্চা করে আসছেন। পোল্ট্রি উৎপাদনে দক্ষতা বৃদ্ধি, খামার ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং টেকসই কন্ট্রাক্ট ফার্মিং ব্যবস্থার উন্নয়নে তাঁর অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
কর্পোরেট প্রোডাকশন ও সেলস কৌশল, কন্ট্রাক্ট ফার্মিং ব্যবস্থাপনা এবং মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনায় তাঁর বহুমুখী অভিজ্ঞতা RS Contract Farm-এর কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারিত করতে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
নতুন কর্মস্থলে মো. মনোয়ার হোসেনের পেশাগত সাফল্য, দায়িত্ব পালনে দক্ষতা এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন সংশ্লিষ্টরা।

