
নিজস্ব প্রতিবেদক: কৃষি মন্ত্রণালয়ের সচিব পদে তাঁকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (০৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি ও প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে।
রফিকুল ই মোহামেদ ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে স্নাতক ও স্নাতোকত্তর ডিগ্রী অর্জনের পর ১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। তিনি সহকারি কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জেলা প্রশাসক হিসেবে বগুড়া জেলায় দায়িত্ব পালন করেন। তিনি দূর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি সচিব, ওএসডি( বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ) হিসেবে ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত কর্মরত ছিলেন।
ই মোহামেদ দেশে বিদেশে বিভন্ন বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ এবং বিশ্ববিদ্যালয়েও কিছুকাল অধ্যাপনা করেন।
তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিস্টন (Preston) বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।
রফিকুল ই মোহামেদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।



