
নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় নগরীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এই সভার আয়োজন করে।
ডিএই বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার মো. রফিকুল ইসলাম খান, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া, ডিএই ভোলার উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক, বরগুনার উপপরিচালক এস এম বদরুল আলম, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের যুগ্ম পরিচালক মো. আসাদুজ্জামান, পটুয়াখালীর উপপরিচালক ড. মোহাম্মদ আমানুল ইসলাম, পিরোজপুরের উপপরিচালক সৌমিত্র সরকার, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মো. অলিউল আলম, বরিশালের জেলা প্রশিক্ষণ অফিসার মো. রিয়াজ উল্লাহ বাহাদুর, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম মামুন, পটুয়াখালীর অতিরিক্ত উপপরিচালক মো. শাহাদাত হোসেন, সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা রতন কুমার গনপতি, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা রেজোয়ান বিন হাফিজ, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ।
সভায় চলতি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে যা যা করণীয় তা বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে ফলো-আফ বাড়ানোর তাগিদ দেন অতিরিক্ত পরিচালক। এছাড়া ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তৈরির বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে তিনি আহবান জানান। সভায় কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানের ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।



