
নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার বলেন, কৃষি তথ্য বিস্তারে গণমাধ্যম গর্বিত অংশীদার। কেননা, কৃষি সেক্টরের তৃণমূল পর্যায়ের তথ্যগুলো মিডিয়ায় প্রচারের মাধ্যমেই কৃষকের দোরগোড়ায় দ্রুত পৌঁছানো সম্ভব। আর তা বাস্তবায়ন হলে কৃষকদের কাজে যথেষ্ট সহায়ক হবে। তাই গণমাধ্যম এবং কৃষি বিভাগ মিলেমিশে কাজ করলে আমাদের কৃষি আরো এগিযে যাবে। তিনি আজ নগরীর খামারবাড়িতে অবস্থিত কৃষি তথ্য সার্ভিসের সম্মেলনকক্ষে ‘কৃষি তথ্য বিস্তারে গণমাধ্যমের ভূমিকা ’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বরেন। সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. কামরুল হাসান। কৃষি তথ্য সার্ভিস আয়োজিত দিনব্যাপি এই সেমিনারে সভাপতিত্ব করেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কিশোর কুমার মজুমদার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মাদ আশিক ইকবাল খান।
কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিএই বরিশালের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম, পটুয়াখালীর অতিরিক্ত উপপরিচালক মো. শাহাদাত হোসেন, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার শেখ হাবিবুর রহমান, গলাচিপার উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. আরিফুর রহমান, বাংলাদেশ বেতারের সহকারী পরিচালক হাসনাইন ইমতিয়াজ, দৈনিক ইনকিলাবের ব্যুরো চীফ মো. নাছিমউল আলম, দৈনিক প্রথম আলোর ব্যুরো চীফ জসীম উদ্দীন, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিন প্রমুখ। সেমিনারে কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং গণমাধ্যমের প্রতিনিধি মিলে ৩৫ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অনুষ্ঠান শেষে মাসিক কৃষিকথার গ্রাহক সংগ্রহে অনন্য অবদানের জন্য ৭ জন কর্মকর্তকে ধন্যবাদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। তারা হলেন- ভোলা সদরের উপজেলা কৃষি অফিসার মো. কামরুল হাসান, গলাচিপার উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, বরিশাল সদরের উপজেলা কৃষি অফিসার উত্তম ভৌমিক, মুলাদীর উপজেলা কৃষি অফিসার মো. মনিরুল ইসলাম, ঝালকাঠির সদরের উপজেলা কৃষি অফিসার মো. আলী আহম্মদ, হিজলার উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি এবং কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক।



