
ফরিদপুর সংবাদদাতা: পার্টনার প্রোগ্রামের অর্থায়নে Use of Efficient Irrigation Technologies Including behavioral change বিষয়ক কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ফরিদপুর অঞ্চল ফরিদপুরের উদ্যোগে অত্র কার্যালয়ের হল রুমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চল ফরিদপুরের অতিরিক্ত পরিচালক, মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা।
দিনব্যাপী প্রশিক্ষণে বোরো ধানের জীবন চক্র এবং সেচের প্রয়োজনীয়তা, AWD কী ও কেন, ফলন ও পানি সাশ্রয়ের গবেষণা তথ্য, হাতে কলমে AWD প্রয়োগ শেখানো, পাইপ স্থাপনের ধাপসমূহ (ব্যবহারিক) সেচ দেওয়ার সঠিক সময় নির্ধারণ, সাধারণ সমস্যা ও সমাধান, প্রচলিত সার ব্যবস্থাপনা, মাটি পরীক্ষাভিত্তিক সার ব্যবস্থাপনা, খামারী অ্যাপস এর ব্যবহার, প্রতিটি কৃষকের কর্ম পরিকল্পনা / অ্যাকশন প্ল্যান তৈরি (হাতে কলমে) ফলো – আপ মনিটরিং পরিকল্পনা বিষয়সমূহের উপর ফরিদপুরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. রইচ উদ্দিন। ডিএই শরিয়তপুরের, কৃষি প্রকৌশলী, মো. মোক্তার হোসেন। বিএডিসি ফরিদপুরের, নির্বাহী প্রকৌশলী, মো. শাহী আমিন। ফরিদপুরের উপপরিচালক, মো. শাহাদুজ্জামান সেশন পরিচালনা করেন।



