
ফরিদপুর সংবাদদাতা: ফরিদপুরে আর্থিক ও অফিস ব্যবস্থাপনা বিষয়ক ডিএই, ফরিদপুর অঞ্চলের কর্মকর্তা/কর্মচারীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ফরিদপুর অঞ্চল ফরিদপুরের উদ্যোগে অত্র কার্যালয়ের হল রুমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চল ফরিদপুরের অতিরিক্ত পরিচালক, মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা।
দিনব্যাপী প্রশিক্ষণে বিভিন্ন ধরনের ছুটি ও ভবিষ্যৎ তহবিল আইন সম্পর্কে ধারনা, সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮, বেতন নির্ধারণ, বেতন ও ভ্রমন ভাতা বিল প্রস্তুত সংক্রান্ত, দাপ্তরিক ও আর্থিক ব্যবস্থাপনা (বিভিন্ন খাতে বাজেট প্রাপ্তি, বরাদ্দ রেজিস্ট্রারে লিপিবদ্ধ, বিল ভাউচার তৈরি, স্টক এন্ট্রি প্রদান ও ক্যাশ বই লেখা) পিআরএল, লাম্পগ্রান্ট, পেনশন আনুতোষিক ও পারিবারিক পেনশন সংক্রান্ত বিষয়সমূহের উপর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ফরিদপুরের অধ্যক্ষ, বাবলু কুমার সূত্রধর ডিএই ফরিদপুরের উপপরিচালক, মো. শাহাদুজ্জামান, হর্টিকালচার সেন্টার ফরিদপুরের উপপরিচালক, মোহাম্মদ বিন ইয়ামিন পরিচালনা করেন।



