
নিজস্ব প্রতিবেদক: পোলট্রি শিল্পে কক্সিডিওসিস নিয়ন্ত্রণ, অন্ত্রের স্বাস্থ্য সুরক্ষা এবং উৎপাদন দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি ও পুষ্টিভিত্তিক ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অংশগ্রহণে রাজধানীতে এক ব্যতিক্রমধর্মী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (০৯ মে) রাজধানীর লে মেরিডিয়ান হোটেলে আয়োজিত “Coccidiosis: Impact on Gut Health Integrity” শীর্ষক এ সেমিনারে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা পোলট্রির অন্ত্রের স্বাস্থ্য ব্যবস্থাপনা, অ্যান্টিকক্সিডিয়াল সমাধান এবং টেকসই উৎপাদন প্রযুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
নেচার কেয়ার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি লিমিটেডের আয়োজনে এবং নোভেশন (Novation) ও হুইমু (Huimu) অ্যানিমেল হেলথের সহযোগিতায় অনুষ্ঠিত এ সেমিনারে দেশের পোলট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা, কনসালট্যান্ট, পুষ্টিবিদ, ভেটেরিনারিয়ান, খামারি এবং বিভিন্ন কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন নেচার কেয়ার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জয়ন্ত কুমার দেব। তিনি বলেন, আধুনিক পোলট্রি শিল্পে রোগ নিয়ন্ত্রণের পাশাপাশি অন্ত্রের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। খামার ব্যবস্থাপনায় বিজ্ঞানভিত্তিক সমাধান ও আন্তর্জাতিক প্রযুক্তির সমন্বয়ই টেকসই উৎপাদনের পথ সুগম করবে।
সেমিনারে চীনের নানজিং এগ্রিকালচারাল ইউনিভার্সিটির খ্যাতিমান ফিল্ড প্যাথোলজিস্ট ও কনসালট্যান্ট প্রফেসর সান উইডং (Professor Sun Weidong) “Brief Analysis of China’s Practices in Broiler Life Cycle Healthy and Efficient Farming” বিষয়ে উপস্থাপনা করেন। তিনি ব্রয়লার উৎপাদনের পুরো জীবনচক্রে স্বাস্থ্য ব্যবস্থাপনা, বায়োসিকিউরিটি এবং উৎপাদন দক্ষতা বৃদ্ধিতে চীনের আধুনিক খামার ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরেন।
চীনের নানজিং হিমু বায়োটেকনোলজি কোম্পানির (Nanjing Huimu Biotechnology Co. Ltd.) ইন্টারন্যাশনাল বিজনেস ডিরেক্টর ইভান বাই (Mr. Evan Bai) “Breaking the Resistance Cycle: A New Option for Coccidiosis Control” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি কক্সিডিওসিস নিয়ন্ত্রণে ওষুধ প্রতিরোধক্ষমতা ভাঙার নতুন কৌশল এবং কার্যকর বিকল্প সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
ফ্রান্সভিত্তিক সিসিপিএ গ্রুপের নুটেগা কোম্পানির টেকনিক্যাল বিভাগের বিশেষজ্ঞ অস্কার মেন্ডোজা (Mr. Oscar Mendoza) “Butyric Acid: Managing Gut Health and Performance Through Nutrition” বিষয়ে বক্তব্য দেন। তিনি বুটিরিক এসিডের মাধ্যমে অন্ত্রের স্বাস্থ্য উন্নয়ন, পুষ্টি শোষণ বৃদ্ধি এবং পোলট্রির সার্বিক উৎপাদন সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন।
সেমিনারে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন প্রফেসর সান উইডং (Professor Sun Weidong), ইভান বাই (Mr. Evan Bai), অস্কার মেন্ডোজা (Mr. Oscar Mendoza) এবং স্পেনের নোভেশনের প্রতিনিধি মি. জোসে (Mr. Jose, Novation, Spain)। এ সময় অংশগ্রহণকারী খামারি, ভেটেরিনারিয়ান ও শিল্পসংশ্লিষ্ট উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা।
অনুষ্ঠানে চীনের Huimu কোম্পানির “Antike” এবং স্পেনের Novation কোম্পানির “Butirex C4” নামে দুটি পণ্যের আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করা হয়।
আয়োজকরা জানান, “Antike” কক্সিডিওসিস নিয়ন্ত্রণে কার্যকর একটি আধুনিক সমাধান হিসেবে কাজ করবে, যা পোলট্রির অন্ত্রের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে “Butirex C4” বুটিরিক এসিডভিত্তিক একটি বিশেষ পুষ্টি উপাদান, যা অন্ত্রের স্বাস্থ্য উন্নয়ন, খাদ্যের পুষ্টিমান ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি এবং উৎপাদন কর্মক্ষমতা উন্নয়নে সহায়ক হবে।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন নেচার কেয়ার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি লিমিটেডের জেনারেল ম্যানেজার কৃষিবিদ লিটন চৌধুরী। তিনি বলেন, আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণালব্ধ জ্ঞান বিনিময়ের মাধ্যমে দেশের পোলট্রি শিল্পকে আরও টেকসই ও আধুনিক পর্যায়ে নিয়ে যেতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেমিনারে দেশের বিভিন্ন অঞ্চলের পোলট্রি উদ্যোক্তা, খামারি, ভেটেরিনারিয়ান, পুষ্টিবিদ এবং শিল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।



