
নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার শাহারা কনভেনশন সেন্টারে দেশের অন্যতম শীর্ষস্থানীয় পশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আমান ফিড পিএলসি-এর উদ্যোগে “আধুনিক খামার ব্যবস্থাপনা” শীর্ষক একটি তথ্যবহুল ও নির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পরিবেশক মেসার্স তানিয়া পোল্ট্রি এবং সূর্য ট্রেডার্স-এর সার্বিক সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে নাটোর জেলা ও আসেপাশের বিভিন্ন উপজেলার প্রায় ২৫০ জন পোল্ট্রি ও ডেইরি খামারি উপস্থিত ছিলেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান ফিড পিএলসি-এর নর্থ বেঙ্গলের জোনাল হেড এবং ডিজিএম ডাঃ জাহিদুজ্জামান সিদ্দিকী। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে খামারিদের লাভবান হতে হলে সনাতন পদ্ধতি পরিহার করে আধুনিক ও বিজ্ঞানসম্মত খামার ব্যবস্থাপনার দিকে ঝুঁকতে হবে। আমান ফিড সবসময় খামারিদের কাছে মানসম্মত ও পুষ্টিগুণসম্পন্ন খাদ্য পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠানে আগত খামারিদের উদ্দেশে আধুনিক খামার পরিচালনা, রোগবালাই প্রতিরোধ এবং আমান ফিডের খাদ্য ব্যবহারের সঠিক নিয়মাবলী নিয়ে বিস্তারিত ও কারিগরি দিক তুলে ধরেন ডাঃ মোঃ শাহরিয়ার মাহবুব এবং বাকিবিল্লাহ খান। তারা খামারিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং উৎপাদন খরচ কমিয়ে কীভাবে অধিক লাভ করা যায়, সেই বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন মেসার্স তানিয়া পোল্ট্রির প্রোপ্রাইটর মোঃ আব্দুস সোবহান মোল্লা। পুরো অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন মেসার্স সূর্য ট্রেডার্স-এর প্রোপ্রাইটর মোঃ আফতাব উদ্দিন।
অনুষ্ঠানে আমান ফিড পিএলসি-এর অন্যান্য মাঠ পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেমিনার শেষে খামারিদের আধুনিক পদ্ধতিতে খামার পরিচালনার আশ্বাস ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



