
নাহিদ বিন রফিক (বরিশাল): দক্ষিণাঞ্চলে কৃষির বর্তমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা বিষয়ক মতবিনিময় সভা গত ১৯ সেপ্টেম্বর বরিশালের ধান গবেষণা ইনস্টিটিউটের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের প্ল্যানিং, পলিসি এবং কো-অর্ডিনেশন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল।
ডিএইর অতিরিক্ত পরিচালক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কিশোর কুমার মজুমদার, আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মাদ আশিক ইকবাল খান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের যুগ্ম পরিচালক মো. আসাদুজ্জামান, ডিএই বরিশালের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম, সহকারী আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার রথীন্দ্র নাথ বিশ্বাস, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম মামুন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উর্ধবতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ছয়েমা খাতুন, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের উর্ধবতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রতন কুমার গণপতি, বরিশাল সদরের কৃষি সম্প্রসারণ অফিসার মো. রাসেল মনির প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কৃষকরাই সমাজের আসল হিরো। তাই পরামর্শের পাশাপাশি কৃষিবিষয়ক যেকোনো সমস্যা সমাধানে তাদের পাশে আমাদের এগিয়ে আসতে হবে। আর তা হতে হবে মাঠ পর্যায়ে।অন্য কোথাও নয়। এ অঞ্চলের কৃষির সম্ভাবনাগুলো কাজে লাগানোর ক্ষেত্রে কৃষকদের উৎসাহিত করতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আহ্বান জানান। মতবিনিময় সভায় কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।



