
নাহিদ বিন রফিক (বরিশাল): মাদারীপুরে ডাল ফসলের উন্নত জাত ও প্রযুক্তি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (০৯ আগস্ট) মাদারীপুরের আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের মাদারীপুরের সক্ষমতা বৃদ্ধি ও বৃহত্তর বরিশাল এবং ফরিদপুর অঞ্চলে ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।
এ উপলক্ষ্যে মাদারীপুরের আঞলিক ডাল গবেষণা কেন্দ্রের হলরুমে এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির। গেস্ট অব অনার হিসেবে ছিলেন বিএআরআইর পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা।
ডাল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মো.আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মাদ খয়ের উদ্দিন মোল্লা, বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো .রফিকুল ইসলাম এবং বরিশালের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া।
বিএআরআইর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ এম খায়রুল বাশারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ড. সেলিম আহম্মেদ, ডিএই ভোলার উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক, বরগুনার উপপরিচালক এস এম বদরুল আলম, বরিশালের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম, ডাল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ কে এম মাহাবুবুল আলম প্রমুখ।
কর্মশালায় কৃষি সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৫৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধান অতিথি বলেন, ডাল বাংলাদেশের গুরুত্বপূর্ণ ফসল। তাই এর আবাদ এবং উৎপাদন উভয়ই বাড়াতে হবে। এক্ষেত্রে দেশের দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চল পালন করতে পারে যথোষ্ট ভূমিকা।
তিনি আরো বলেন, চাষাবাদে লবণাক্ততা এবং জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যা রয়েছে। এসব প্রতিবন্ধকতা উত্তরণে সরকার কাজ করছে। খাদ্য উৎপাদনে যারা আছেন, আমরা আছি তাদের পাশে।



