
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (সাউরেস) তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থায়নে দুই দিন ব্যাপী ২০২৫-২৬ অর্থ বছরের গবেষণা প্রকল্প বিশেষজ্ঞ মুল্যায়নকারী দ্বারা মূল্যায়ন করে ৪মার্চ (বুধবার) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম এর সভাপতিত্বে প্রফেসর ড. ইকবাল হোসেন কনফারেন্স রুমে ২২তম রিসার্চ এডভাইজারি কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২০২৫-২৬ অর্থ বছরে ১২০ টি গবেষণা প্রকল্প হতে ১ বছর মেয়াদী ৭৩টি এবং ৩বছর মেয়াদী ২০টি গবেষণা প্রকল্পে অর্থায়ন করার চুড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত প্রকল্প সমুহ বাস্তবায়ন হলে সিলেট অঞ্চলের আধুনিক কৃষি ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হবে বলে আশা করা যায়।



