
নাহিদ বিন রফিক (বরিশাল): দক্ষিণাঞ্চলে টেকসই-কৃষি উন্নয়নে মাটি ও পুষ্টি উপাদানের গতিশীলতা ব্যবস্থাপনায় এসআরডিআইর অবদান বিষয়ক সেমিনার শুক্রবার (০৭ আগস্ট) বরিশালে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ১০ টায় নগরীর সাগরদিস্থ ব্রির হলরুমে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির মহাসচিব প্রফেসর এ এস এম গোলাম হাফিজ কেনেডি। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) মহাপরিচালক ড. মো. আফছার আলীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন এসআরডিআইর অ্যানালাইটিক্যাল সার্ভিসেস উইংয়ের পরিচালক মো. জয়নাল আবেদীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মাদ আশিক ইকবাল খান এবং ডিএই বরিশালের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম।
এসআরডিআইর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. মো. শরিফুল ইসলাম, এসআরডিআইর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আমিনুল ইসলাম আকন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএফএম মামুন, কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক এসএম মাহবুব আলম, এসআরডিআইর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আশিক এলাহী, ব্রির বৈজ্ঞানিক কর্মকর্তা রেজোয়ান বিন হাফিজ, এসআরডিআইর বৈজ্ঞানিক কর্মকর্তা মো. জাবের চৌধুরী প্রমুখ। সেমিনারে কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিশ^বিদ্যালয়ের শিক্ষক এবং কৃষক প্রতিনিধি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মাটি হচ্ছে শস্য উৎপাদনের গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই এর সুরক্ষা বজায় রাখা দরকার সবার আগে। কেনোনা চাষাবাদের মাটি অনুর্বর হলে যতই উন্নত ব্যবস্থা গ্রহণ হোক না কেনো উৎপাদন ব্যাহত হবে। তবে এর সমস্যা চিহ্নিত করে সমাধান করা হলে আশানুরূপ ফলন পাওয়া সম্ভব।



