
যশোর সংবাদদাতা: আমান ফিড পিএলসি’র উদ্যোগে আজ বুধবার (২৯ এপ্রিল) যশোরের কায়েমকোলায় স্থানীয় খামারিদের অংশগ্রহণে “আধুনিক খামার ব্যবস্থাপনা” শীর্ষক একটি তথ্যবহুল ও প্রাণবন্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। খামার ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি, সঠিক পুষ্টি এবং টেকসই উৎপাদন পদ্ধতি নিয়ে সচেতনতা বাড়াতেই এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সহযোগিতা করে মেসার্স মা এন্টারপ্রাইজ।
মেসার্স মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জিল্লুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান ফিডের জোনাল হেড ডা. চিন্ময় মৈত্র। তিনি তাঁর বক্তব্যে বলেন, খামারের উৎপাদনশীলতা বাড়াতে মানসম্মত ফিড এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনার বিকল্প নেই। বিশেষ অতিথি হিসেবে টেকনিক্যাল হেড ডা. মোনায়েম হোসেনসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থেকে খামারিদের বাস্তবভিত্তিক বিভিন্ন কারিগরি পরামর্শ প্রদান করেন।

সেমিনারে ৫৫ জনেরও বেশি খামারি অংশ নেন। অংশগ্রহণকারীরা আধুনিক খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং লাভজনক উৎপাদন কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। আলোচনায় অংশ নিয়ে বেশ কয়েকজন খামারি Aman Feed PLC-এর ফিড ব্যবহারের মাধ্যমে তাদের খামারে উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিক সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরেন।
খামারিরা জানান, সঠিক পুষ্টি ও আধুনিক ব্যবস্থাপনার সমন্বয় তাদের খামারে ইতিবাচক পরিবর্তন এনেছে। তারা আমান ফিডের গুণগত মানে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের আরও প্রশিক্ষণমূলক আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ধরনের উদ্যোগ খামারিদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি দেশের প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ ও টেকসই করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



