টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় কৃষি বিভাগের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. আশেক পারভেজ উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ির টাঙ্গাইল। সভাপতিত্ব করেন মঞ্জুরুল মোর্শেদ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোপালপুর, টাঙ্গাইল।
এ সময় বক্তব্য রাখেন কৃষিবিদ রমজান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি মো. জয়নাল আবেদীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওমর ফারুক এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে।
কংগ্রেসে কৃষক পার্টনার স্কুলের মাধ্যমে কৃষকদের সচেতনতা বৃদ্ধি, জৈব ও অর্গানিক বালাইনাশকের ব্যবহার, সঠিক পদ্ধতিতে সার ও কীটনাশক প্রয়োগসহ আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কৃষকদের নিরাপদ খাদ্য উৎপাদন ও পরিবেশবান্ধব কৃষি চর্চায় উদ্বুদ্ধ করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক অংশগ্রহণ করেন



