
ফরিদপুর সংবাদদাতা: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক সভা বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আঞ্চলিক ধান গবেষণা কেন্দ্র ভাঙ্গার কনফারেন্স রুমে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চল ফরিদপুরের উদ্যেগে সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ ফরিদপুর অঞ্চল, ফরিদপুর।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুরের উপপরিচালক, মো. শাহাদুজ্জামান; বিনা উপকেন্দ্র গোপালগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ড. মো. হারুন অর রশিদ; ধান গবেষণার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ড. মো. মোফাজ্জল হোসেন; রাজবাড়ীর উপপরিচালক, কৃষিবিদ ড. মোঃ শহিদুল ইসলাম; শরিয়তপুরের উপপরিচালক, কৃষিবিদ মোস্তফা কামাল হোসেন; গোপালগঞ্জের উপপরিচালক, ড. মো. মামুনুর রহমান; ফরিদপুরের জেলা প্রত্যয়ন অফিসার, মো. জাহিদুল আলম; হর্টিকালচার সেন্টার ফরিদপুরের উপপরিচালক, বিন-ইয়ামিন; সিমিট বাংলাদেশের প্রতিনিধি, মো. জসিম উদ্দিন।
সভায় তেল এবং বিদ্যুৎ সাশ্রয় করার জন্য সকল কর্মকর্তাকে আহ্বান জানান। রাজস্ব প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনী ও ফলোআপ বাস্তবায়ন এর প্রতিবেদন প্রেরণ, মোবাইল কোর্ট পরিচালনার তথ্য প্রদান, আউশের বীজতলা আবাদ এর প্রতিবেদন প্রেরণ, পেঁয়াজ উৎপাদন এর রিপোর্ট সঠিক সময়ে সঠিক তথ্য প্রদান করতে হবে। বোরো ধানের সারের মজুদ, বরাদ্দ, উত্তোলন কৃষক পর্যায়ে সঠিকভাবে এবং মনিটরিং কার্যক্রম জোরদার করতে হবে।
সভার শুরুতেই ধান গবেষণা মাঠের বিভিন্ন প্রযুক্তির কার্যক্রম পরিদর্শন করেন।
সভায় ফরিদপুর অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের ২৮ জন কর্মকর্তা অংশগ্রহন করেন।



