
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রম ইউনিয়নের তেনাপচাঁ ব্লকে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের প্রি-পাইলট কর্মসূচি শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা জনাব ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ-১৪৩৩ উপলক্ষে দুপুরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
এদিন টাঙ্গাইলের শহিদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা সোয়া ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি স্থানীয় ১৫ জন কৃষক–কৃষাণীর হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সঙ্গতি রেখে গোয়ালন্দ উপজেলা উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে লাইভ সম্প্রচারের মাধ্যমে কেন্দ্রীয় অনুষ্ঠান উপভোগ করা হয়। একই অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলায় নির্বাচিত ১৫ জন কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ১ আসনের এমপি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণায়লের প্রতিমন্ত্রী, জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম: রাজবাড়ী জেলা পুলিশ সুপার, মোহাম্মদ মনজুর মোরশেদ; প্রশাসক, জেলা পরিষদ রাজবাড়ী, আব্দুস সালাম মিয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজবাড়ীর উপপরিচালক, কৃষিবিদ ড. মো. শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক, জনাব আফরোজা পারভীন।
অনুষ্ঠানে বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জেলার সাংবাদিকবৃন্দ, কৃষক কার্ড গ্রহণ করতে সুবিধাভোগী কৃষক/কৃষাণী ও জনসাধারণ উপস্থিত ছিলেন।



