
ফরিদপুর সংবাদদাতা: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক সভা সোমবার (১৬ ফেব্রুয়ারি) নগরীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ ফরিদপুর অঞ্চল ফরিদপুরের উদ্যেগে সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ ফরিদপুর অঞ্চল, ফরিদপুর।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন – ফরিদপুরের উপপরিচালক, মো. শাহাদুজ্জামান; শরিয়তপুরের উপপরিচালক, কৃষিবিদ মোস্তফা কামাল হোসেন; রাজবাড়ির উপপরিচালক, ড. মোঃ শহিদুল ইসলাম; গোপালগঞ্জের উপপরিচালক, ড. মো. মামুনুর রহমান; হর্টিকালচার সেন্টার ফরিদপুরের উপপরিচালক, বিন-ইয়ামিন; হর্টিকালচার সেন্টার মাদারিপুরের উপপরিচালক, আশুতোষ কুমার বিশ্বাস।
সভায় খরিপ/১ মৌসুমে ফসলের চলমান কার্যক্রম বৃদ্ধি করা। সার ডিলারদের নিয়মিত পরিদর্শন করা। প্রণোদনার মালামাল সঠিক সময়ে বিতরণ করা। গবেষণা প্রতিষ্ঠানগুলোকে ডিএই এর সাথে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান।
সভায় ফরিদপুর অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০জন কর্মকর্তা অংশগ্রহন করেন।



