গাজীপুর সংবাদদাতা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (BAB)-এর মহাপরিচালক মহোদয়ের কাছ থেকে আন্তর্জাতিক মানদ- অনুযায়ী অফিশিয়ালি অ্যাক্রেডিটেশন সনদ গ্রহণ করেছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ। ১২ নভেম্বর এই সনদ হস্তান্তর করা হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিটের পক্ষে সনদ গ্রহণ করেন বারি’র মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ) ড. মো. মনিরুল ইসলাম। এসময় উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অন্যান্য বিজ্ঞানীরাবৃন্দ উপস্থিত ছিলেন। বারি-এর উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের ‘প্লান্ট ডিজিজ ডায়াগনস্টিক ল্যাবরেটরি (PDDL)- কে আন্তর্জাতিক মানদণ্ড- ISO/IEC 17025:2017-এর সাথে সামঞ্জস্য রেখে এই টেস্টিং ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন প্রদান করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ল্যাবরেটরির কার্যক্রম আন্তর্জাতিক মান…
Author: Jewel 007
নিজস্ব প্রতিবেদক: সার্ক কৃষি কেন্দ্র, ইসলামিক অর্গানাইজেশন ফর ফুড সিকিউরিটি (আইওএফএস) এবং হারভেস্টপ্লাস সলিউশন্সের যৌথ উদ্যোগে “দক্ষিণ এশিয়ায় পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন” শীর্ষক তিন দিনব্যাপী আঞ্চলিক কর্মশালা রবিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে উদ্বোধন করা হয়েছে। ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মশালায় দক্ষিণ এশিয়ার সার্ক সদস্য রাষ্ট্রসমূহের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা উন্নয়নে পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদনকে একটি টেকসই কৌশল হিসেবে এগিয়ে নিতে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, গবেষক এবং উন্নয়ন সহযোগীরা অংশগ্রহণ করছেন। কর্মশালার উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের…
রাজশাহী সংবাদদাতা: বর্তমান সরকার কৃষি প্রণোদনা প্রদান করে দেশে অধিক পরিমাণ ধান, গম ও তেল ফসল উৎপাদন করার মধ্য দিয়ে দেশকে খাদ্যে সয়ংসম্পূর্ণতা অর্জন ও বিদেশে খাদ্য রপ্তানীর সক্ষমতা অর্জন করার আহবান জানান মাননীয় এমপি মহোদয়। ৪৬-নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের সাংসদ জনাব মো. মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্য চাহিদা দিন দিন বেড়ে চলেছে। দেশের এই খাদ্য চাহিদা মিটাতে ধান উৎপাদনের পাশাপাশি তেল ফসলের আবাদও বাড়াতে হবে। তাই বর্তমান সরকার কৃষি প্রনোদনা সহায়তা প্রদানের ব্যবস্থা গ্রহন করেছে। পরিশেষে তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীগণকে কৃষকদের…
নাহিদ বিন রফিক (বরিশাল): ঝালকাঠির রাজাপুরে চলতি রবি মৌসুমের কৃষিপ্রণোদনা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে ২৬ নভেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের উদ্যোগে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি মো. রফিকুল ইসলাম জামাল এমপি। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি। কৃষি সম্প্রসারণ অফিসার হোসেন শাহরিয়ার সিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলার কৃষি অফিসার মোসা. শাহিদা শারমিন আফরোজ। অন্যদের মধ্যে বক্তর্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আব্দুল্লাহ, রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ হাওলাদার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. ফিরোজ, উপজেলা প্রকল্প…
নিজস্ব প্রতিবেদক: জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, রান্না শুধু একটি শিল্প নয়- এটি একই সঙ্গে ভাষা, বিজ্ঞান ও মানুষের সঙ্গে যোগাযোগের একটি মাধ্যম। রান্নার মধ্যে অনুরাগ, সৃজনশীলতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের অপূর্ব সমন্বয় ঘটে। রান্নার মধ্য দিয়ে আমরা আমাদের ইতিহাস, ব্যক্তিত্ব ও ভালোবাসার প্রকাশ ঘটাই। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর আওতায় আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. জুবাইদা রহমান বলেন, রন্ধন প্রতিযোগিতার মতো এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে রান্নার প্রতি আগ্রহ ও সৃজনশীলতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের সমৃদ্ধ খাদ্যসংস্কৃতি বিশ্বদরবারে…
নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ইলিশ বাংলাদেশের জাতীয় পরিচয়, ঐতিহ্য ও খাদ্যসংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এ মাছ দেশের অর্থনীতি এবং অসংখ্য মানুষের জীবিকা, খাদ্য ও পুষ্টিনিরাপত্তার গুরুত্বপূর্ণ উৎস। তাই ইলিশ সংরক্ষণের উদ্যোগে মাছের পাশাপাশি জেলেদের জীবিকা, মর্যাদা ও ভবিষ্যৎ সুরক্ষাকে সমান গুরুত্ব দিতে হবে। শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর বনানীর শেরাটন ঢাকা হোটেলে ‘রিজিওনাল ওয়ার্কশপ: সাসটেইনিং হিলসা ফিশারিজ ইন দ্য বে অব বেঙ্গল রিজিয়ন’ – শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ইলিশ খাতের বার্ষিক অর্থনৈতিক মূল্য প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার। এর সঙ্গে জড়িত রয়েছেন মৎস্যজীবী পরিবার, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক,…
বাকৃবি সংবাদদাতা: পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েসের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন লামইয়া ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. কাবাহ্ সিদ্দিকী পূর্ণ। শুক্রবার (২৭ নভেম্বর) গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক মো. আলমগীর কবির ও ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক শাকিল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ২৭ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের এগ্রোফরেস্ট্রি বিভাগের অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম। এর আগে গতকাল সন্ধ্যায় সংগঠনটির সাবেক উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক শরীফ-আর-রাফি কমিটি ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, গ্রীন ভয়েসের মতো সংগঠনের…
জাতীয় পর্যায়ে প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করেছে আকিজ এগ্রো ফিড লিমিটেড। দেশের প্রাণিসম্পদ খাতে উন্নয়ন, মানসম্মত প্রাণিখাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রৌপ্য পদক অর্জন করল দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠানটি। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে আকিজ এগ্রো ফিড লিমিটেডের পক্ষে পুরস্কার গ্রহণ করেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন। আজ বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান থেকে এই পুরস্কার প্রদান করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ এগ্রো ফিড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ.টি.এম. হাবিব উল্লাহ, আকিজ রিসোর্সের…
পাবনা সংবাদদাতা: পাবনায় গমের নতুন জাত প্রদর্শনীর উপর কৃষক ও সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান এবং কৃষকদের মাঝে বিনামূলে্য বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় উপপরিচালকের কার্যালয়, পাবনা খামারবাড়িস্থ প্রশিক্ষণ হলে বাংলাদেশ গম ও ভূট্টা গবেষণা ইনস্টিটিউট, রাজশাহী এ অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা’র উপপরিচালক কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক। এছাড়াও প্রশিক্ষণে জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ লুৎফর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা মোছাঃ সুহানা খাতুন গমের উচ্চফলনশীল ও স্বল্পজীবনকালীন জাতসমূহ পরিচিতি, উৎপাদন প্রযুক্তি, রোগবালাই ও দমন…
রাজশাহী সংবাদদাতা: (২৩-২৫ নভেম্বর) নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা কৃষি অফিস চত্ত্বরে অল্পমুল্যে মাটি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগে গত ১৬ নভেম্বর হতে ১৩ ডিসেম্বর পর্যন্ত বিভাগের বিভিন্ন উপজেলায় মাটি পরীক্ষার মাধ্যমে সুষম সার ব্যবহারের সুপারিশ প্রদান কার্যক্রমের আওতায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইষ্টিটিউট রাজশাহীর আঞ্চলিক গবেষণাগারের সার্বিক ব্যবস্থাপনায় এই কর্মসুচী পরিচালিত হয়। “মাটি পরীক্ষার মাধ্যমে সুষম সার ব্যবহার করুন, অধিক ফসল গড়ে তুলন” প্রতিপাদ্যকে ধারণ করে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনষ্টিটিউট এর ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার “তিস্তা” মাধ্যমে রবি-২০২৬ মৌসুমে কৃষকের মাঝে মাটি পরীক্ষার কার্যক্রম চলছে। মাটি পরীক্ষার জন্য প্রকৃত খরচ হয় ৪৪০ টাকা কিন্তু কৃষকের সুবিধার্থে ২৫ টাকায় নাম মাত্র মুল্যে…

