Author: Jewel 007

নিজস্ব প্রতিবেদক: চলমান প্রকল্পগুলোকে সরকারের ইশতিহারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে পরিমার্জন করা হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, এমপি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মধ্যকার আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সোমবার (২০ জুলাই) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৬-২০২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভূক্ত চলমান ও অননুমোদিত নতুন প্রকল্পসমূহ পর্যালোচনার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রী বলেন, নতুন প্রকল্প দ্রুততম সময়ে নেওয়া হবে যাতে এই সরকারের মেয়াদেই তার ফলাফল দৃশ্যমান হয়। প্রকল্পগুলো এমনভাবে গ্রহণ করা হবে যেন জনগনের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটে। এই…

Read More

ফরিদপুর সংবাদদাতা: বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র গোপালগঞ্জের আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চল, ফরিদপুরের সহযোগিতায়। ফরিদপুর অঞ্চলে উপযোগী বিনা উদ্ভাবিত ফসলের জাত ও প্রযুক্তিসমূহ শস্যবিন্যাসে অর্ন্তভুক্তিকরণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) জেলা ইমাম প্রশিক্ষণ একাডেমি, গোপালগঞ্জে অনুষ্ঠিত কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, (ডিএই) ফরিদপুর অঞ্চলের, অতিরিক্ত পরিচালক, মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক, ড. শরিফুল হক ভূঞা। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, বিনা উপকেন্দ্র গোপালগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ড. মো. হারুন অর রশিদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিনা ময়মনসিংহের পরিচালক,(প্রশাসন ও সাপোর্ট সার্ভিস) ড. মো: লুৎফর…

Read More

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুগ্ধ ও গরুর মাংস উৎপাদন ব্যবস্থার আধুনিকায়ন, সঠিক পুষ্টি, ফিড ব্যালেন্সিং, পশুর কল্যাণ ও টেকসই খামার ব্যবস্থাপনা নিয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা শুরু হয়েছে। সোমবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ‘ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ অন ডেইরি অ্যান্ড বিফ প্রোডাকশন সিস্টেমস: নিউট্রিশন, ফিড ব্যালেন্সিং, ওয়েলফেয়ার অ্যান্ড সাসটেইনেবিলিটি’ শীর্ষক এ কর্মশালার উদ্বোধন করা হয়। ২০ ও ২১ জুলাই অনুষ্ঠিত এ কর্মশালার যৌথ আয়োজন করেছে বাকৃবির ডেইরি সায়েন্স বিভাগ ও পশু পুষ্টি বিভাগ। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (রুটিন দায়িত্ব) ডা. মো.…

Read More

পবিপ্রবি সংবাদদাতা: ” Adaptive Delta management for a climate resilient agriculture and food security in South Central and Southwest coastal Bangladesh (ADM-CRAFT)” শীর্ষক প্রকল্পের ইন্সেপশন ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয় খুলনা বিশ্ববিদ্যালয়ের লিয়াকত আলী অডিটরিয়ামে। উক্ত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস -চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। অনুষ্ঠানে ভাইস – চ্যান্সেলর মহোদয় বলেন জলবায়ু অভিঘাত নিয়ন্ত্রণে অভিযোজন জোড়দার করার কোন বিকল্প নেই। প্রফেসর ড মো হারুনুর রশীদ খান,প্রো-ভাইস চ্যান্সেলর, খুলনা বিশ্ববিদ্যালয় ও প্রফেসর মোঃ আব্দুল লতিফ, ট্রেজারার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথিগণ বক্তব্যে উক্ত প্রকল্পের গুরুত্ব…

Read More

নাহিদ বিন রফিক (বরিশাল): দক্ষিণাঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল জাত এবং প্রযুক্তি সম্প্রসারণ ও বিদ্যমান শস্যবিন্যাসে অন্তর্ভুক্তিকরণে করণীয় বিষয়ক কর্মশালা রবিবার (১৯ জুলাই) বরিশালের রহমতপুরে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে এর নিজস্ব হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ড. শরিফুল হক ভূঞা। বরিশাল অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিনার প্রশাসন ও সাপোর্ট সার্ভিসের পরিচালক ড. মো. লুৎফর রহমান মোল্যা, বরিশালের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কিশোর কুমার মজুমদার, বায়োটেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. রেজা মোহাম্মদ ইমন এবং উপপ্রকল্প…

Read More

নিজস্ব প্রতিবেদক: এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের প্রাক্কালে বাংলাদেশের বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) আওতাধীন এনহ্যানসড ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্ক (EIF)-এর তৃতীয় পর্যায়ের জন্য প্রস্তুত করা কান্ট্রি প্রোগ্রাম ডকুমেন্ট (CPD) বাস্তবায়নের মাধ্যমে এসব লক্ষ্য অর্জনের উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার (১৯ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত কান্ট্রি প্রোগ্রাম ডকুমেন্টের ভ্যালিডেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য সচিব আতাউর রহমান খান বলেন, বাংলাদেশের অর্থনীতি বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। একদিকে এলডিসি উত্তরণের প্রস্তুতি, অন্যদিকে রপ্তানি খাতে নন-ট্যারিফ বাধা, আন্তর্জাতিক কমপ্লায়েন্স এবং বিনিয়োগ পরিবেশ উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলা করতে…

Read More

চট্টগ্রাম সংবাদদাতা: কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার ৫ হাজার পরিবারের মাঝে পর্যায়ক্রমে খাদ্য সহায়তা বিতরণ করছে আইএসডিই বাংলাদেশ। কর্মসূচির দ্বিতীয় ধাপে রোববার (১৯ জুলাই) চকরিয়া উপজেলার ৮ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়ন ও ৩ নম্বর কৈয়ারবিল ইউনিয়নের ১ হাজার বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে। সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের (KSrelief) অর্থায়নে পরিচালিত এ মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে আইএসডিই বাংলাদেশ। এ ধাপে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদে ৫০০ এবং কৈয়ারবিল ইউনিয়ন পরিষদে আরও ৫০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর আগে একই কর্মসূচির প্রথম ধাপে চকরিয়া পৌরসভার ১ হাজার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের…

Read More

গাজীপুর সংবাদদাতা: কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ প্রকল্পের আওতায় পানিকচুর উন্নত জাতের বিস্তার বিষয়ক এক মাঠ দিবস গত বৃহস্পতিবার (১৬ জুলাই) গাজীপুর জেলার সদর উপজেলার তরৎপাড়া গ্রামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে বিভিন্ন ধরনের পানিকচুর চাষ হয়ে থাকলেও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত পানিকচুর ৯টি উন্নত জাত উদ্ভাবন করেছে। এসব জাত গলাধরামুক্ত, সমানভাবে ও সহজে সিদ্ধ হয় এবং উচ্চ ফলনশীল। তিনি আরও উল্লেখ করেন যে, বর্ষা মৌসুমে অন্যান্য সবজির প্রাপ্যতা কমে গেলে কচুর লতি ও অন্যান্য…

Read More

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, কৃষি আমাদের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি। মৎস্য উৎপাদন, ব্যবস্থাপনা সংরক্ষণ ও বিপণনের সাথে প্রায় কোটি মানুষ জড়িত। জলবায়ু পরিবর্তন, খরা-বন্যা, রোগবালাই ও উৎপাদন ব্যয় বৃদ্ধির মতো নানা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক প্রযুক্তি, বিজ্ঞানভিত্তিক খামার ব্যবস্থাপনা ও নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। গবেষণাগারে উদ্ভাবিত প্রযুক্তি তখনই সার্থক হয়, যখন তা মাঠ পর্যায়ে খামারে বাস্তবায়িত হয়। তাই গবেষক, সম্প্রসারণ কর্মকর্তা ও খামারিদের মধ্যে একটি শক্তিশালী ও কার্যকর সেতুবন্ধন গড়ে তোলা অত্যন্ত জরুরি। তিনি বলেন, আধুনিক ও প্রযুক্তিভিত্তিক খামার ব্যবস্থাপনার মাধ্যমে মাছের উৎপাদন যেমন বাড়বে তেমনি মজবুত হবে অর্থনীতির…

Read More

নিজস্ব প্রতিবেদক: ক্ষুদ্র ও মাঝারি পোল্ট্রি খামারিদের কৃষি ঋণের আদলে সহজ শর্তে ঋণ সুবিধার আওতায় আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। শনিবার (১৮ জুলাই) দুপুরে টাঙ্গাইল মডেল সিটিতে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিপিআইএ) আয়োজিত পোল্ট্রি খামারি সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, উৎপাদন ব্যয় কমানো, ফিডের দাম সহনীয় রাখা এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিতের মাধ্যমে দেশের পোল্ট্রি শিল্পকে আরও শক্তিশালী ও টেকসই করে গড়ে তোলা হবে। তিনি বলেন, বিপিআইএ’র নেতৃবৃন্দ এবং ফিড, কাঁচামাল ও একদিনের বাচ্চা সরবরাহকারী ব্যবসায়ীদের সঙ্গে ইতোমধ্যে একাধিকবার আলোচনা হয়েছে। সবাইকে…

Read More