
নাটোর সংবাদদাতা: মেসার্স একতা এন্টারপ্রাইজ -এর সার্বিক সহযোগিতায় গুরুদাসপুরের চাঁচকৈর বাজারে আয়োজিত এই বিশেষ সেমিনারে এলাকার ১২০ জনেরও বেশি সফল ও উদ্যমী ব্রয়লার ও মৎস্য খামারি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল (রাজশাহী ও রংপুর ডিভিশন)-এর জোনাল হেড, ডিজিএম ডাঃ জাহিদুজ্জামান সিদ্দিকী। এছাড়াও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন রাজশাহী, রংপুর ও খুলনা ডিভিশনের ফিশারিজ এক্সপার্ট ও ম্যানেজার বাকিবিল্লাহ খান এবং রাজশাহী জোনের সেলস ইনচার্জ, ডেপুটি ম্যানেজার সাইফুল ইসলাম।

ব্রয়লার খামার লাভজনক করার আধুনিক কৌশল ও ব্যবস্থাপনা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমান ফিড পিএলসি এর টেকনিক্যাল সার্ভিস ম্যানেজার ডাঃ মোঃ শাহরিয়ার মাহবুব। সঠিক ব্রুডিং, বায়োসিকিউরিটি এবং উন্নত এফসিআর (FCR) অর্জনের বৈজ্ঞানিক উপায়গুলো তিনি খামারিদের সামনে সহজ ভাষায় তুলে ধরেন।
এছাড়াও আধুনিক ও লাভজনক মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন আমান ফিড পিএলসি এর হেড অব ফিশারিজ, ডিজিএম মোহাম্মদ মেহবুবুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাটোরের ডেপুটি ম্যানেজার (সেলস) মোঃ নজরুল ইসলাম, ফিশারিজ অফিসার মোঃ হাবিবুর রহমান এবং ক্যাটল অফিসার মোঃ শরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খামারিদের সক্রিয় অংশগ্রহণ পুরো আয়োজনকে করে তোলে অত্যন্ত কার্যকর। সবশেষে আমান ফিডের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার বিতরণ এবং প্রীতি মধ্যাহ্নভোজের মাধ্যমে সফল এই সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।

