
বাংলাদেশের অন্যতম কিংবদন্তি উদ্যোক্তা, আধুনিক কৃষি, আবাসন, ব্যাংকিং, সমন্বিত পোল্ট্রি শিল্প, ঔষুধ শিল্প, দেশ-বিদেশে বৃহৎ অবকাঠামো বিনির্মাণ, অটোমোবাইলস ও পরিবহন শিল্পের পথিকৃৎ, সম্পূর্ণ প্রচারবিমুখ, মহৎ চরিত্রের অধিকারী, আল্লাহর সন্তুষ্টির জন্য দান ও সাদকা প্রদানকারী, অত্যন্ত ধার্মিক ব্যক্তিত্ব এবং ইসলাম গ্রুপ-এর প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব জহুরুল ইসলাম সাহেব আজ থেকে ৩১ বছর আগে, ১৯৯৫ সালের ১৯ অক্টোবর পৃথিবী ছেড়ে পরলোকগমন করেন।
আমরা উনার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি।
তিনি দেশের সকল স্তরের ব্যবসায়িক উদ্যোক্তাদের কাছে অত্যন্ত বরেণ্য এবং অনুসরণীয় একজন ব্যক্তিত্ব। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধেও তিনি অসামান্য অবদান রাখেন। শিক্ষার প্রসার ও স্বাস্থ্যসেবা খাতে তাঁর ভূমিকা সুদূরপ্রসারী। বিশেষ করে ৬০ এর দশকের প্রথম দিকে আবাসন শিল্পে ইস্টার্ন হাউজিং প্রতিষ্ঠা, ব্যাংকিং সেক্টরে উত্তরা ব্যাংক এবং আইএফআইসি (IFIC) ব্যাংক প্রতিষ্ঠা এবং প্রত্যন্ত অঞ্চলে দেশের সর্বপ্রথম আধুনিক ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা তার কীর্তি গুলোর মধ্যে অন্যতম।
তাঁর গতিশীল ও দূরদর্শী পথ অনুসরণ করে বাংলাদেশের উদ্যোক্তাগণ আজ ব্যবসা-বাণিজ্যে উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। তাঁর দেখানো আদর্শ আজও আমাদের সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা ও পাথেয়।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে গত ১৯ অক্টোবর ২০২৬ ইং বাদ জোহর প্লানেট গ্রুপ-এর প্রধান কার্যালয়ে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
মহান আল্লাহ্ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন। -সংবাদ বিজ্ঞপ্তি

